কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

মাস্ক ও রামাস্বামীকে নতুন দায়িত্ব দিলেন ট্রাম্প

ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে ‘ডোজ’ নামে নতুন এক বিভাগের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে ‘ডোজ’ নামে নতুন এক বিভাগের দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশটির কেন্দ্রীয় সরকারকে ঢেলে সাজাবেন। সেই লক্ষ্যেই ট্রাম্প ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে নিয়ে নতুনভাবে গঠিত ডিপার্টমেন্ট অব গভমেন্ট ইফিশিয়েন্সি (ডোজ) বিভাগের দায়িত্ব দিয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার ট্রাম্প এই নতুন বিভাগটি চালু করেন।

মাস্ক ও রামাস্বামীকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি খাত থেকে এক লাখ চাকরি কমানোর দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এই উদ্যোগকে তিনি ‘আমাদের আমলের ম্যানহাটন প্রজেক্ট’ হিসেবে উল্লেখ করেন।

এ ছাড়াও ট্রাম্প বলেন, এই দুই মেধাবী মার্কিন নাগরিক সরকারের কার্যকারিতা বাড়াতে, বাড়তি নীতিমালা কমাতে এবং কেন্দ্রীয় দপ্তরগুলো পুনর্গঠনে সহায়তা করবেন।

এদিকে শীর্ষ ধনী ইলন মাস্কের সরকারি ভূমিকা নিয়ে ওয়াল স্ট্রিট ও সিলিকন ভ্যালিতে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, টেসলা ও স্পেসএক্সে তার নেতৃত্ব অপরিবর্তিত থাকবে। তবে সরকারি দায়িত্ব পালনে স্বার্থের দ্বন্দ্ব ও ব্যবসায়িক প্রভাব পড়তে পারে।

প্রসঙ্গত, টেসলা মালিক ইলন মাস্ক, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের তহবিলেও বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন।

অপরদিকে ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারী বিবেক রামাস্বামী, যিনি এবার রিপাবলিকান দলের হয়ে প্রার্থী হতে চেয়েছিলেন। পরবর্তী সময়ে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে তার প্রচারণায় যোগ দেন।

সম্প্রতি ট্রাম্পের এই উদ্যোগের লক্ষ্য মার্কিন সরকারি নীতিমালার জটিলতা কমিয়ে আনা এবং আমলাতন্ত্রকে আরও দক্ষ করে তোলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১০

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১১

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১২

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৩

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৪

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৫

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৬

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

১৭

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

১৮

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার

১৯

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

২০
X