কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের নির্বাচনে বাম জোটের জয়, মুসলিমদের স্বস্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের জয়ের সম্ভাবনা দেখিয়েও হার হয়েছে উগ্র ডানপন্থি জোটের। প্রথম ধাপের ভোটগ্রহণের পর হিসেবের বাইরে থাকা বামপন্থি জোট নিউ পপুলার ফ্রন্ট চমক দেখিয়েছে দ্বিতীয় দফার নির্বাচনে। যদিও সরকার গঠনের জন্য যথেষ্ট নয় তবে এককভাবে সবচেয়ে বেশি আসন জিতেছে জোটটি।

নির্বাচনে বাম জোটের এ জয় স্বস্তি এনেছে ফ্রান্সে বসবাসকারী বিদেশি নাগরিক ও সংখ্যালঘু মুসলিমদের মধ্যে। ফল ঘোষণার পর রাজধানী প্যারিসের উত্তরের শহরতলিতে তরুণ-তরুণীদের উল্লাস ও ব্যাপক করতালি দিতে দেখা গেছে। আনন্দে কেঁদে ফেলেন কেউ কেউ।

সেখানে থাকা তরুণীদের একজন ১৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সারাহ বেনানি। অন্য সবার সঙ্গে এই তরুণীও গভীর আগ্রহে ক্লাবের টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে ছিলেন। টেলিভিশনে বামপন্থি জোট জয়ী হওয়ার খবর ঘোষণার কয়েক মুহূর্ত পর এই তরুণী বলে ওঠেন, ‘আমার খুব নিশ্চিন্ত লাগছে।’

আনন্দে সারাহর চোখ চকচক করছিল। তিনি আরও বলেন, আজ রাতে আমি যখন বাড়িতে ফিরব, আমাকে এই আতঙ্কে থাকতে হবে না, কেউ আমার হিজাব টেনে খুলে নিতে পারে।

ফ্রান্সে প্রথম দফা ভোটে উগ্র ডানপন্থি ন্যাশনাল র্যালি (আরএন) এগিয়ে ছিল। দ্বিতীয় দফা ভোটেও যদি দলটি জয়ী হয় এবং সরকার গঠন করে, তাহলে বর্ণবাদ উসকানি পাবে এবং ফ্রান্সজুড়ে বর্ণবিদ্বেষমূলক আক্রমণ ছড়িয় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল।

দ্বিতীয় দফা ভোটে তৃতীয় স্থানে নেমে গেছে ন্যাশনাল র্যালি। তাদের ঠেকিয়ে দিয়েছে বামপন্থি জোট।

গতকাল রোববার ঘোষণা করা আনুষ্ঠানিক ফলে দেখা গেছে, বামপন্থি জোটের নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মধ্যপন্থি জোট এনসেম্বল হয়েছে দ্বিতীয়।

ফলাফল ঘোষণার পর সারাহ বেনানির পাশের অনেক তরুণী একে অপরকে জড়িয়ে ধরেন, নাচতে থাকেন এবং চিৎকার করে বলতে থাকেন, ‘এটা (ফ্রান্স) আমাদের বাড়ি।’

এসব তরুণীর একজন ২১ বছরের বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সেলিম ক্রুচি। তিনি বলেন, গত সপ্তাহে আমাদের খুবই মন খারাপ হয়েছিল। সেখানে আশার কিছুই ছিল না। কিন্তু এখন আমরা খুবই খুশি, যদিও লড়াই চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১০

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১২

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৩

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৪

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৫

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৬

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৭

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৮

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৯

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

২০
X