কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নারী-পুরুষের জন্য আলাদা ফার্মেসি চালু চেচনিয়ায়

ফার্মেসিটি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়ে সেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ছবি : সংগৃহীত
ফার্মেসিটি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়ে সেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ছবি : সংগৃহীত

রাশিয়ার মুসলিম-প্রধান প্রজাতন্ত্র চেচনিয়ায় নারী-পুরুষের জন্য পৃথক সেবা প্রদানকারী প্রথম ফার্মেসি চালু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) রাশিয়ার সংবাদ সংস্থা আরটি (রাশিয়ান টুডে) এক প্রতিবেদন থেকে জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চেচনিয়ার নেতা রমজান কাদিরভ শনিবার (১৪ ডিসেম্বর) এ ঘোষণা দিয়েছেন। দেশটির রাজধানী গ্রোজনিতে চালু হওয়া এ ফার্মেসিটি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়ে সেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

চেচনিয়ার স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে ফার্মেসি উদ্বোধন ও পরিদর্শনের সময় রমজান কাদিরভ বলেন, ‘আমি যা দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। এই ফার্মেসিটি সকল আইনি শর্ত পূরণ করেছে। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীতে সজ্জিত এবং জনগণকে উচ্চমানের ওষুধ সরবরাহ করার সক্ষমতা রাখে।’

উদ্বোধনী বক্তব্যে কাদিরভ জানান, গ্রোজনিতে দারবা নেটওয়ার্কের আওতায় আরও ১৫টি ফার্মেসি শিগগিরই চালু করার পরিকল্পনা রয়েছে। এসব ফার্মেসি নারী ও পুরুষের জন্য পৃথক সেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করবে।

বক্তব্যে রমজান কাদিরভ অনুপযুক্ত আচরণ প্রচারকারী এবং বিজ্ঞাপনে শরীরের অংশ প্রদর্শনকারী বিউটি স্যালুনগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। তিনি এসব প্রতিষ্ঠানের কারণে সৃষ্ট স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেগুলো বন্ধের আহ্বান জানান।

প্রসঙ্গত চেচনিয়ায় দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় নীতিমালা মেনে জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। নারী-পুরুষের জন্য পৃথক ফার্মেসি চালুর এ পদক্ষেপ ওই নীতিরই সম্প্রসারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

নতুন এই উদ্যোগ চেচনিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও উন্নত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X