কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৪ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের মায়োটে ভয়াবহ সাইক্লোন, শত শত মানুষের মৃত্যুর শঙ্কা

শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ভারত মহাসাগরীয় দ্বীপ মায়োট। ছবি : সংগৃহীত
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ভারত মহাসাগরীয় দ্বীপ মায়োট। ছবি : সংগৃহীত

ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে আঘাত হেনেছে ভয়াবহ ঘূর্ণিঝড় চিডো। প্রায় এক শতাব্দীর মধ্যে দ্বীপে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। ঝড়ের আঘাতে শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং হাজারো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা এখনো কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। মূলত বেঁচে থাকা লোকদের সন্ধান করছেন তারা। তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ বিলম্ব হচ্ছে।

খবরে বলা হয়, রোববার ভোরে (১৫ ডিসেম্বর) দ্বীপে আঘাত হানে ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চিডো। ঘণ্টায় ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) বেগে মায়োটের উত্তরের শহর পেম্বার প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পুরো অঞ্চলটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে।

ফরাসি সংবাদমাধ্যমকে স্থানীয় এক কর্মকর্তা বলেন, ভয়বহ ঝড়ে শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আমরা আশঙ্কা করছি, কয়েকশ মানুষ মারা যেতে পারে। এমনকি এ সংখ্যা কয়েক হাজারেও পৌঁছাতে পারে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড়ের পর নিরাপত্তা বাহিনীর কয়েকশ সদস্য উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। কিছু কিছু এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সব এলাকায় এখনো উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেনি।

উল্লেখ্য, ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ মায়োট। এর জনসংখ্যা ৩ লাখ ২০ হাজার। ১৮৪৩ সাল থেকে এটি ফরাসি উপনিবেশের অন্তর্ভুক্ত। ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে যে অঞ্চলগুলো এখনো ফরাসি সরকার নিয়ন্ত্রণ করে তার মধ্যে একটি এই দ্বীপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১১

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১২

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৩

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৪

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৫

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৭

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

২০
X