কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কের হাতে শক্তিশালী ৫০ পারমাণবিক বোমা, করবে কী?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরিয়ায় তুরস্কের কুর্দিবিরোধী অভিযান শুরুর পর এরদোয়ানের দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। ন্যাটোভুক্ত এই দুই দেশের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে আলোচনায় আসে তুরস্কের কাছে থাকা পারমাণবিক বোমা ইস্যু। অস্ত্র বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেন, ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার সম্পর্ক খারাপ হলে এই পারমাণবিক বোমার কী হবে। প্রশ্ন হলো- তুরস্কের কাছে পারমাণবিক বোমা আসলো কোথা থেকে?

মূলত ৬০ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার সঙ্গে স্নায়ু যুদ্ধের কালে যুক্তরাষ্ট্র শক্তিশালী এই বোমাগুলো সেখানে মোতায়েন করে। এরপর তুরস্ক আর সেই বোমা ফেরত দেয়নি। বিশ্লেষকের ধারণা, পারমাণবিক বোমাগুলো যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবেও না তুরস্ক।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হওয়ার পর সবচেয়ে বেশি আলোচনায় আসে সিরীয় সীমান্তের ১৫০ মাইল দূরের শহর আডানার ইনসারলিক বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমার বিষয়টি। এখানে রয়েছে ৫০টি B-61 পারমাণবিক বোমা। ইনসারলিক বিমান ঘাঁটিতে থাকা পারমাণবিক বোমাগুলো নিরাপদে রাখার সক্ষমতা নেই স্বয়ং মার্কিন বাহিনীরও।

এই বিষয়ে অস্ত্র বিশেষজ্ঞ হেনস ক্রিসটেনসেন বলেন, ঘাঁটিটির সামরিক অবকাঠামো ও অস্ত্রবল যথেষ্ট হলেও অন্যের হামলা থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় জনবলের যথেষ্ট ঘাটতি আছে সেখানে। তিনি মনে করেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক আগেই চিন্তা করা উচিত ছিল।

তবে যুক্তরাষ্ট্রের ওই পারমাণবিক বোমাগুলো বহনের মতো বিমান নেই তুরস্কের। কেবলমাত্র মার্কিন বিমান বাহিনীই সেগুলো ব্যবহার কিংবা সরাতে সক্ষম। এ অবস্থায় তুরস্ক বোমাগুলো নিয়ে নিলেও, তা তাদের কোন কাজে আসবে না বলে মত অনেকের। কিন্তু বসে নেই এরদোয়ান।

প্রথমবারের মতো নিজেদের তৈরি যুদ্ধ বিমানের পরীক্ষামূলক সফল উড্ডয়ন করেছে তুরস্ক। তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা টিএআই এর ডিজাইন করা এবং নির্মিত বিমানটির নাম কান বা খান।

টিএআই প্রধান টেমেল কোটিল জানিয়েছেন, এই যুদ্ধ বিমান ৮ হাজার ফুট উচ্চতায় ২৩০ গতিতে উড়তে পারে। কানের সফল উড্ডয়নের পর এরদোগান বলেন, নিজস্ব প্রযুক্তির ফাইটার জেট তৈরির ক্ষেত্রে তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায় অতিক্রম করল। আগামী দিনগুলোতে জাতিকে আমরা প্রতিরক্ষা শিল্প নিয়ে নতুন সুসংবাদ দিতে থাকবো।

আবার অনেক বিশ্লেষক বলছেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পারমাণবিক অস্ত্র তৈরী শুরুর চেষ্টা করছেন। যত দিন পর্যন্ত নিজেদের অস্ত্র তৈরী শেষ হবে না ততদিন পর্যন্ত মার্কিন বাহিনীর কাছে বোমাগুলো তুরস্ক হস্তান্তর করবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X