কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির হুঁশিয়ারি এরদোয়ানের

কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির হুঁশিয়ারি এরদোয়ানের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির বিষয়ে কঠোর ‍হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, কুর্দি যোদ্ধারা আত্মসমর্পণ না করলে তাদের জীবন্ত কবর দেওয়া হবে।

বুধবার (২৫ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরদোয়ান বলেন, সিরিয়ায় থাকা কুর্দি যোদ্ধাদের হয় অস্ত্র সমর্পণ করতে হবে। যদি তারা তা না করে তাহলে তাদের জীবন্ত কবরস্ত করা হবে। চলতি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর তুর্কিপন্থি যোদ্ধা ও মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলাকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সরকারের পতনের পর কুর্দি যোদ্ধাদের বিলোপের বিষয়ে আঙ্কারা বারবার জোর দিয়ে আসছে। তারা বলছে, সিরিয়ায় এ গোষ্ঠীর ভবিষ্যতে কোনো স্থান হবে না।

পার্লামেন্টে একে পার্টির এক অধিবেশনে এরদোয়ান বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে কবর দেওয়া হবে। আমরা সেই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব যারা আমাদের এবং আমাদের কুর্দি ভাইবোনদের মধ্যে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে।

১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও গোষ্ঠীটিকে একইভাবে বিবেচনা করে থাকে। এ ছাড়া আঙ্কারা বারবার ন্যাটো মিত্র ওয়াশিংটনসহ অন্যদের ওয়াইপিজির সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১০

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১২

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৩

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৪

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৫

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৬

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৭

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৮

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৯

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

২০
X