কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

কী ধরনের খনিজ আছে ইউক্রেনে

একটি খনি এলাকা। ছবি : সংগৃহীত
একটি খনি এলাকা। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধে সোচ্চার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দিকে এর পেছনে ট্রাম্পের যুদ্ধবিরোধী মনোভাব সামনে এলেও ধীরে ধীরে বাণিজ্যিক উদ্দেশ্য প্রকাশ পায়। অবশেষে রাখঢাক না রেখে উচ্চাভিলাষী ট্রাম্প ইউক্রেনের খনিজ সম্পদের নিয়ন্ত্রণ দাবি করেন। যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নেওয়ার স্বার্থে এ ইস্যুতে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজসম্পদ চুক্তি নিয়ে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে। কিন্তু ইউক্রেনের কী খনিজ লাভে মরিয়া ট্রাম্প।

রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের খনিজসম্পদ বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বৈদ্যুতিক যানবাহন এবং পারমাণবিক চুল্লির ব্যাটারি উপাদান গ্রাফাইটের মজুত। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ৩৪টি কৌশলগত খনিজ সম্পদ চিহ্নিত করেছে, যার মধ্যে ২২টি মজুত ইউক্রেনের।

বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের ৫ শতাংশই ইউক্রেনের হাতে আছে বলে মনে করা হয়। ১৯ মিলিয়ন টন গ্রাফাইটের প্রমাণিত মজুত আছে। এটি ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়।

ইউরোপে যত লিথিয়াম মজুত আছে তার এক-তৃতীয়াংশই ইউক্রেনে। এখন যে ব্যাটারি তৈরি হয় তার গুরুত্বপূর্ণ উপাদান এটি। তিন বছর আগে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের আগে বিশ্বে যত টাইটানিয়াম উৎপাদন হতো তার ৭ শতাংশ আসত ইউক্রেন থেকে। এটি উড়োজাহাজ থেকে শুরু করে বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত সবকিছুতেই ব্যবহৃত হয়।

ইউক্রেনের ভূমিতে উল্লেখযোগ্য পরিমাণ বিরল খনিজের মজুত আছে। ১৭টি উপাদানের এসব খনিজ অস্ত্র উৎপাদন, বায়ু টারবাইন, ইলেকট্রনিকসসহ আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়। এর মধ্যে কিছু খনি রাশিয়া দখল করেছে। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কোর হিসাব মতে, অন্তত সাড়ে তিনশ বিলিয়ন ডলারের সম্পদ রাশিয়ান অধিকৃত এলাকায় আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, ১ কোটি ৯২ লাখ টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১০

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১১

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১২

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৩

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৪

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৬

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৭

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৮

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৯

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

২০
X