কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৪:২৬ এএম
অনলাইন সংস্করণ

প্রিগোজিন ছাড়াও বিধ্বস্ত বিমানে আর কারা ছিলেন?

প্রিগোজিন ছাড়াও বিধ্বস্ত বিমানে আর কারা ছিলেন?

রাশিয়ার মস্কোর টিভের অঞ্চলে একটি বেসরকারি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকেলে মস্কোর টিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে ১০ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।

বুধবার বিকেলে বিমানটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাচ্ছিল। পথিমধ্যে টিভের অঞ্চলের কুজেনকিনো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ১০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে তিন জন ক্রু সদস্য। এ দুর্ঘটনায় ১০ জনের সবাই মারা গেছেন।

বিধ্বস্ত হওয়া এই বিমানে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনও ছিলেন বলে জানিয়েছে রুশ সরকারি বার্তা সংস্থা তাস। প্রিগোজিন ছাড়াও এই বিমানের যাত্রী তালিকায় নাম রয়েছে দিমিত্রি উটকিনের। তিনি ওয়াগনারের গ্রুপের কমান্ডার ও সহ-প্রতিষ্ঠাতা। ওয়াগনারের উপপ্রধান ভ্যালেরি চেকালভও এই বিমানে ভ্রমণ করছিলেন। এ ছাড়া যাত্রী তালিকায় সের্গেই প্রপুস্টিন, ইভজেনি মাকারিয়ান, আলেকজান্ডার টোটমিন ও নিকোলে মাতুসিভের নাম রয়েছে।

রুশ জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে নিহত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর তল্লাশি অভিযানে ইতি টানে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১০

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১২

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৩

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৪

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৫

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৬

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৭

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৮

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৯

ইসলামে পিতার সম্মান

২০
X