কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের দুই শতাধিক সেনাকে কারাদণ্ড দিয়েছে রাশিয়া

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি : সংগৃহীত
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শুরুর হওয়ার পর দেশটির ২০০ জনের বেশি সেনাকে বিভিন্ন অপরাধে কারাদণ্ড দিয়েছে রাশিয়া। কারাদণ্ডের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। বোরবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএর সঙ্গে এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর রয়টার্সের।

ল্যাভরভ বলেন, বিভিন্ন নৃশংসতামূলক কর্মকাণ্ডের দায়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দুই শতাধিক সদস্যকে দীর্ঘমেয়াদে কারাদণ্ডে দিয়েছেন রাশিয়ার বিভিন্ন আদালত।

২০২২ সালর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক আগ্রাসন শুরু করলে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর পর থেকে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে নৃশংসতা চালানোর অভিযোগ এনেছে। ইউক্রেনে রুশ সেনাবাহিনী কর্তৃক যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়ার দাবি করেছে জাতিসংঘ। এসব অপরাধের মধ্যে অত্যাচার, ধর্ষণ ও শিশুদের নির্বাসনের ঘটনা রয়েছে।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। পুতিনের বিরুদ্ধে ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক নির্বাসনের অভিযোগ তোলা হয়। তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।

শনিবার এক বিবৃতিতে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিন বলেন, ন্যায়বিচারের পথে এই বছর আমাদের প্রধান সফলতা নিঃসন্দেহে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এটা একটি ঐতিহাসিক রায়। এর মাধ্যমে স্পষ্ট হলো কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয়।

রাশিয়ার মতো ইউক্রেনের বিরুদ্ধেও মানবাধিকার লঙ্ঘনের একাধিক প্রমাণ পেয়েছে জাতিসংঘ। যুদ্ধে রাশিয়ার সঙ্গে হাত মেলানোর অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X