কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা রাশিয়ার, নিহত ৩১

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানার পর কিয়েভে একটি আবাসিক ভবন থেকে ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানার পর কিয়েভে একটি আবাসিক ভবন থেকে ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

শুক্রবার ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার এসব হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এ ছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশজুড়ে বিভিন্ন শহর ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর রয়টার্সের।

কর্মকর্তারা বলেছেন, রাজধানী কিয়েভে অন্তত ৯ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গুদামঘর, আবাসিক ভবন ও জনমানবহীন এক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তারা নিহত হয়েছেন।

মারিয়া নামে কিয়েভের এক বাসিন্দা রয়টার্সকে বলেছেন, তিনি ভয়াবহ শব্দে ঘুম থেকে জেগে ওঠেন। এরপর ঘরের বাথরুমে গিয়ে আশ্রয় গ্রহণ করেন।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ১৫৮টি বিমান হামলা করেছে রাশিয়া। এদের মধ্যে ৮৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ২৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ১৮টি কৌশলগত বোমারু বিমান এতে অংশগ্রহণ করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কাছে যত অস্ত্র আছে তার সবকিছু দিয়ে তারা হামলা করছে। ১১০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে এদের বেশিরভাগ গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, আজ লাখ লাখ ইউক্রেনীয় বিস্ফোরণের উচ্চ শব্দে জেগে উঠেছে। আমি আশা করি ইউক্রেনের বিস্ফোরণের শব্দ যেন বিশ্বজুড়ে শোনা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১০

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১১

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১২

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৩

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৪

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৫

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৭

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৮

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

২০
X