কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

রেল লাইনের ওপর সেতু ধসে ৭ জন নিহত, আহত ৩০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেন সীমান্তসংলগ্ন রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি সেতু ধসে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে সাতজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।

মস্কো রেলওয়ে কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘পরিবহন পরিচালনায় অবৈধ হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, সেতুর একটি স্প্যান ধসে পড়ায় ক্লিমোভো থেকে মস্কোগামী ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে, ব্রায়ানস্ক অঞ্চলের পিলশিনো ও ভাইগোনিচি স্টেশনের মধ্যবর্তী স্থানে। ইউক্রেন সীমান্ত থেকে এটি প্রায় ১০০ কিলোমিটার দূরে।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার ফলে রেল চলাচলে বড় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রাশিয়ার অনলাইন মাধ্যমে প্রকাশিত ছবিতে সেতুর ধসে পড়া অংশ ও ক্ষতিগ্রস্ত ট্রেন দেখা গেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X