কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

থার্টিফার্স্ট উদ্‌যাপনের সময় সুইজারল্যান্ডে ৪০ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ক্রানস-মন্টানা এলাকায় নববর্ষ উদ্‌যাপনের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে একটি স্কি রিসোর্টের পানশালায় এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

স্থানীয় পুলিশ জানায়, রাত দেড়টার দিকে পানশালাটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুন লাগার সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সরকার এটিকে দুর্ঘটনা বলে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পানশালার ভেতরে মোমবাতি বা আতশবাজি জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়তে পারে। কেউ কেউ বলেন, আতশবাজি থেকে ছাদে আগুন ধরে যায় এবং খুব দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর এলাকাজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। বহু অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে আহতদের হাসপাতালে নেওয়া হয়। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের ফেডারেল প্রেসিডেন্ট গায় পারমেলিন। তিনি বলেন, নববর্ষের আনন্দের মুহূর্ত ভয়াবহ শোকে পরিণত হয়েছে। ইতালি ও জার্মানিসহ বিভিন্ন দেশও সমবেদনা জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং এ ঘটনায় কোনো হামলার আলামত পাওয়া যায়নি। তদন্ত চলছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X