কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে তুরস্কের কঠোর সতর্কবার্তা

তুরস্ক ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
তুরস্ক ও ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় যেকোনো ধরনের হুমকির বিরুদ্ধে ‘দৃঢ় ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা।

সোমবার (০৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ভূখণ্ড ও আকাশসীমার নিরাপত্তার বিরুদ্ধে কোনো হুমকি দেখা দিলে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ধরনের পদক্ষে দৃঢ়ভাবে ও বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই গ্রহণ করা হবে।

বিবৃতিতে বলা হয়, তুরস্ক সবসময়ই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের হুমকি সহ্য করা হবে না। এই বিষয়ে তুরস্কের দেওয়া সতর্কবার্তা মেনে চলা সবার স্বার্থেই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরান থেকে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটি। সোমবার (০৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়েছে। এটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তা আকাশেই ধ্বংস করে।

মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর এর কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানতেপ এলাকায় পড়ে। তবে এতে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

তুরস্কের কর্মকর্তারা বলেন, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছেন যে, দেশের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তুরস্ক সংরক্ষণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X