কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো: রাশিয়া

ন্যাটোর লোগো ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
ন্যাটোর লোগো ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

ন্যাটোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছে রাশিয়া। দেশটি জানিয়েছে, সামরিক ব্যয় ও তৎপরতা বৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের দিকে এগোচ্ছে জোটটি।

বুধবার (০১ এপ্রিল) রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক ব্রিফিংয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পরিসংখ্যানই সব বলে দিচ্ছে। জোটটি আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে।

তিনি জানান, ২০২৫ সালের জন্য ন্যাটোর সম্ভাব্য সামরিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ দশমিক ৬৪ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এত বড় ব্যয়ের পরও কি আমরা হুমকি?

ন্যাটোর মহাসচিব মার্চ রুটো উপস্থাপিত ২০২৫ সালের কার্যক্রম প্রতিবেদনের উল্লেখ করে জাখারোভা বলেন, এই রিপোর্ট থেকেই বোঝা যায় বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ানোর পেছনে কারা ভূমিকা রাখছে।

তিনি দাবি করেন, গত বছরে ন্যাটোর অধীনে ১২০টির বেশি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং সদস্য দেশগুলো আলাদাভাবে ৭০০টিরও বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে। এসব কার্যক্রমে অংশীদার দেশগুলোর অংশগ্রহণ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

জাখারোভা বলেন, এসব মহড়ায় শুধু প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক কৌশলও অনুশীলন করা হচ্ছে। যা একটি আগ্রাসী মনোভারের ইঙ্গিত দেয়।

তিনি অভিযোগ করেন, ন্যাটোর প্রতিবেদনে আবারও রাশিয়াকে ইউরো-আটলান্টিক অঞ্চলের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ধরনের অভিযোগকে তিনি ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি ন্যাটোর বিভিন্ন অভিযোগযেমন আকাশসীমা লঙ্ঘন, নাশকতা ও সাইবার হামলা নিয়ে প্রশ্ন তোলেন। মারিয়া জাখারোভা বলেন, প্রমাণ ছাড়া এসব অভিযোগের কোনো গ্রহণযোগ্যতা নেই।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১০

টিভিতে আজ যত খেলা

১১

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৭

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৮

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৯

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X