কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের কাছে খামেনির বিশেষ বার্তা, পৌঁছে দিলেন আরাগচি 

ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসময় পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন আরাগচি।

সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া।

বৈঠকে পুতিন বলেন, ইরান বর্তমানে একটি ‘কঠিন সময়’ পার করছে। তবে রাশিয়া আশা করে দেশটির জনগণ এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের লড়াই অব্যাহত থাকবে।

শিগ্‌গিরই পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে বৈঠকে অংশ নেবেন।

রাশিয়া জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এছাড়াও সংঘাত নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান খুঁজতে তারা প্রস্তুত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

ভাইভা দিতে এসে আটক ছাত্রলীগ নেতা

‘নুজসাতের মৃত্যুর আগে সাকিনের সঙ্গে ৪ বার কথা, তিন মাসে ১১৮ কল’

প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

১০

আওয়ামী লীগ নেতার বেধড়ক মারধরে আহত বিএনপি নেতা

১১

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১২

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

১৩

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

১৪

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

১৫

‘স্বল্প সময়ে জনকল্যাণমুখী-সাহসী বাজেট দিয়েছে সরকার’

১৬

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

১৭

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

১৮

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

১৯

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

২০
X