কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার মাধ্যমে ‘কূটনৈতিক সুরক্ষা’ খুঁজছে ইরান 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। ছবি : সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার মাধ্যমে ‘কূটনৈতিক সুরক্ষা’ পাওয়ার চেষ্টা করছে ইরান। সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। যেখানে তিনি যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত গোলাবারুদ ও প্রতিরক্ষা সরঞ্জাম পুনরায় সংগ্রহের চেষ্টা করছেন। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার মাধ্যমে কূটনৈতিক সমর্থন আদায়ের চেষ্টাও চালাচ্ছেন।

ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপের জিসিসি অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হেলাল বলেন, এ সংঘাত থেকে রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় তারা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়। অন্যদিকে ইরান চায় সংঘাতের অবসান।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া ও ইরানের স্বার্থ এক নয়। রাশিয়া চায় সংঘাত চলতে থাকুক, কারণ এতে তারা রেকর্ড পরিমাণ মুনাফা করছে। অন্যদিকে ইরান চায় এটি শেষ হোক, কারণ তারা রপ্তানি ও আমদানি করতে পারছে না।

হেলাল বলেন, গত ১৫ বছর ধরে ইরান ও রাশিয়ার মধ্যে সহযোগিতাপূর্ন সম্পর্ক রয়েছে। তার মতে, রাশিয়ার লক্ষ্য ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিজেদের অবস্থান তৈরি করা। আর মধ্যপ্রাচ্যে শক্তিশালী প্রতিরক্ষা বলয় গড়ে তোলা ছিল ইরানের কৌশলের অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

সিআইডি প্রধান হলেন মোশাররফ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

১০

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১১

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১২

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১৩

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৪

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

১৫

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

১৬

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

১৭

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

১৮

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

১৯

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

২০
X