কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৫:৩৩ পিএম
আপডেট : ১০ মে ২০২৬, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে পুতিনের নতুন প্রস্তাব

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমরা ইরানের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম পরিবহন ও সংরক্ষণ করতে প্রস্তুত। মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন এই প্রস্তাব দিয়েছেন। খবর আল জাজিরার।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, রাশিয়া ২০১৫ সালে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর করেছিল এবং সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে মস্কো প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে জড়িত সব পক্ষই ইরান থেকে ইউরেনিয়াম সরিয়ে নিতে সম্মত হয়েছিল। কিন্তু এরপর যুক্তরাষ্ট্র তার অবস্থান কঠোর করে এবং দাবি জানায় যে ইউরেনিয়াম শুধুমাত্র মার্কিন ভূখণ্ডেই পরিবহন করতে হবে। তখন ইরানও তার অবস্থান কঠোর করে।

তিনি আশা প্রকাশ করে বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরান উভয়ের সঙ্গেই যোগাযোগ অব্যাহত রাখবে এবং এই সংঘাত যত দ্রুত সম্ভব শেষ হবে।

পুতিনের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইরান এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X