কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বেঙ্গালুরুতে নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফরকে ঘিরে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। রোববার (১০ মে) বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি অনুষ্ঠানস্থলের কাছ থেকে অন্তত দুইটি জেলেটিন স্টিক বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যাপক তদন্ত শুরু হয়েছে এবং একজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নরেন্দ্র মোদির আগমনের আগে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় কাগালিপুরার কাছে একটি আশ্রম সংলগ্ন এলাকায় ফুটপাতের পাশ থেকে বিস্ফোরক সদৃশ বস্তুগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি প্রধান অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, রোববার সকালে প্রধানমন্ত্রীর আগমনের আগে তল্লাশির সময় ফুটপাতের পাশে দুইটি জেলেটিন স্টিক পাওয়া যায়। স্থানটি মূল অনুষ্ঠানস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

বিস্ফোরক উদ্ধার হওয়ার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা চালান।

ঘটনার পর পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। কীভাবে জেলেটিন স্টিকগুলো সেখানে এলো এবং এর পেছনে কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বেঙ্গালুরুর উপকণ্ঠে অবস্থিত আর্ট অব লিভিং আন্তর্জাতিক কেন্দ্রে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতে পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১০

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১১

হুহু করে কমছে তেলের দাম

১২

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৩

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৪

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৫

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৬

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৭

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৮

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৯

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

২০
X