কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনীয় ড্রোন কাণ্ডে পদত্যাগ করলেন লাটভিয়ার প্রধানমন্ত্রী

লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। ছবি : সংগৃহীত
লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। ছবি : সংগৃহীত

ইউক্রেনীয় ড্রোন অনুপ্রবেশ ও নিরাপত্তা ব্যর্থতার জেরে রাজনৈতিক সংকটে পড়ে পদত্যাগ করেছেন লাটভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে দেশটির জোট সরকার কার্যত ভেঙে পড়েছে। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনের কয়েক মাস আগেই এই ঘটনা দেশটির রাজনীতিতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ মে) টেলিভিশনে দেওয়া ভাষণে সিলিনা বলেন, আমি পদত্যাগ করছি, কিন্তু হাল ছাড়ছি না।

তিনি জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন প্রশাসন হিসেবে কাজ চালিয়ে যাবে। সংবিধান অনুযায়ী নতুন সরকারপ্রধান মনোনয়নের দায়িত্বে থাকা প্রেসিডেন্ট এডগারস রিঙ্কেভিচস শুক্রবার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন।

গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রিস স্প্রুডসকে বরখাস্ত করেছিলেন সিলিনা। তার আগে রাশিয়ার দিক থেকে উড়ে আসা দুটি ইউক্রেনীয় ড্রোন লাটভিয়ায় প্রবেশ করে একটি তেল সংরক্ষণাগারে বিস্ফোরিত হয়। সাম্প্রতিক সময়ে ন্যাটোভুক্ত লাটভিয়া, এস্তোনিয়া ও লিথুয়ানিয়ায় এ ধরনের একাধিক ঘটনার মধ্যে এটিই ছিল সর্বশেষ।

লাটভিয়ার সেনাপ্রধান জানিয়েছেন, ড্রোন দুটি রাশিয়া সীমান্ত পেরিয়ে প্রবেশ করলেও সেগুলো শনাক্ত করতে পারেনি দেশটির সেনাবাহিনী। এ ঘটনায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী অভিযোগ করেন, প্রতিরক্ষামন্ত্রী সময়মতো ড্রোন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন।

এর জেরে স্প্রুডসের দল প্রগ্রেসিভস গতকাল বুধবার সিলিনার সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নেয়। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে অনাস্থা ভোটের মুখে পড়ে তার সরকার।

২০২৩ সালের আগস্টে কেন্দ্র-ডানপন্থি নিউ ইউনিটি দলের নেতা ক্রিশিয়ানিস কারিন্সের পদত্যাগের পর জোট সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় আসেন সিলিনা।

গত মাসে প্রকাশিত একটি জনমত জরিপে দেখা যায়, প্রগ্রেসিভস দল ৬ দশমিক ৯ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে সিলিনার নিউ ইউনিটি দল ৫ দশমিক ৯ শতাংশ সমর্থন পেয়ে ৬ষ্ঠ স্থানে নেমে গেছে।

জরিপে সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে উঠে এসেছে বিরোধী লাটভিয়া ফার্স্ট পার্টি। দলটি পেয়েছে ৮ দশমিক ৯ শতাংশ সমর্থন। এছাড়া ২৬ দশমিক ১ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন রয়েছেন এবং ১৬ দশমিক ২ শতাংশ জানিয়েছেন তারা ভোট দেবেন না।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, লাটভিয়ার আকাশসীমা সুরক্ষায় সহায়তার জন্য ইউক্রেন বিশেষজ্ঞ দল পাঠাবে।

সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১০

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১১

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১২

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৩

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৪

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৫

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৬

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৭

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৮

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৯

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

২০
X