কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 

প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও দীর্ঘ হলো ইউক্রেন যুদ্ধ। ছবি : সংগৃহীত
প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও দীর্ঘ হলো ইউক্রেন যুদ্ধ। ছবি : সংগৃহীত

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করেছে। এক হাজার ৫৬৯ দিনে পৌঁছে যুদ্ধটি প্রথম বিশ্বযুদ্ধের সময়কালকেও ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, জরিপ অনুযায়ী প্রায় অর্ধেক ইউক্রেনীয় মনে করেন, আগামী বছরের আগে যুদ্ধের অবসান হবে না। এমনটি হলে সংঘাতটির স্থায়িত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের কাছাকাছি পৌঁছে যাবে, যা ছয় বছর ধরে চলেছিল।

যদিও দুই যুদ্ধের ব্যাপ্তি ও বৈশ্বিক প্রভাব ভিন্ন, তবু ইতিহাসবিদ ও সামরিক বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী ও ক্ষয়ক্ষতির যুদ্ধ হিসেবে এদের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে নতুন প্রযুক্তির প্রভাব এবং দীর্ঘ সময় ধরে স্থবির লড়াইয়ের বিষয়টি উল্লেখযোগ্য।

দ্রুত বিজয়ের পরিকল্পনা ব্যর্থ

২০২২ সালে ইউক্রেনে প্রবেশের সময় রাশিয়া দ্রুত যুদ্ধজয়ের আশা করেছিল। রাজধানী কিয়েভ দখলের লক্ষ্য নিয়ে অগ্রসর হলেও ইউক্রেনীয় প্রতিরোধের মুখে রুশ বাহিনীকে পিছু হটতে হয়।

পরবর্তীতে যুদ্ধটি রূপ নেয় দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধে। উভয় পক্ষই প্রায় স্থির ফ্রন্টলাইনে অবস্থান নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনীয় এক সেনা সদস্য, যিনি নিজের পরিচয় গোপন রেখে ছদ্মনাম ব্যবহার করে বলেন, ‘আমি ভেবেছিলাম হয়তো দুই বা তিন বছর পর রাজনৈতিক নেতারা কোনো না কোনো সমঝোতায় পৌঁছাবেন।’

এরপরের লড়াইগুলোকে প্রায়ই প্রথম বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করা হয়। সে সময় ইউরোপজুড়ে সৈন্যরা দীর্ঘদিন ট্রেঞ্চে অবস্থান নিয়ে যুদ্ধ করেছিল। বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার সেনারাও মাসের পর মাস পরিখা ও সুরক্ষিত অবস্থান থেকে লড়াই করছে, যেখানে কামানভিত্তিক হামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফরাসি সাবেক কর্নেল ও সামরিক ইতিহাসবিদ মিশেল বলেন, ‘সাধারণভাবে যখন ফ্রন্টলাইন স্থবির হয়ে যায়, তখন পরিস্থিতি অনেকটাই প্রথম বিশ্বযুদ্ধের মতো হয়ে ওঠে।’

যুদ্ধের চেহারা বদলে দিয়েছে ড্রোন

বিশেষজ্ঞদের মতে, প্রথম বিশ্বযুদ্ধ ও ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় পার্থক্য প্রযুক্তির ব্যবহারে।

প্রথম বিশ্বযুদ্ধে ট্যাংক ও যুদ্ধবিমান যুদ্ধের ধরন পাল্টে দিয়েছিল। আর ইউক্রেনে সবচেয়ে প্রভাবশালী অস্ত্র হয়ে উঠেছে ড্রোন। এগুলো যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যবহৃত হচ্ছে।

ড্রোনের ব্যাপক ব্যবহারের ফলে প্রচলিত ট্রেঞ্চ ব্যবস্থা এখন অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে সৈন্যরা আরও গভীরে, ছোট ও শনাক্ত করা কঠিন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে বাধ্য হচ্ছে।

ইউক্রেনীয় সেনা ‘ফ্রান্স’ বলেন, ‘এই পরিবেশে যারা মাটি খুঁড়ে আশ্রয় তৈরি করতে পারে, তারা বেশি দিন বেঁচে থাকে এবং তুলনামূলক নিরাপদ থাকে।’

ড্রোনের কারণে বড় আকারের সেনা চলাচলও কঠিন হয়ে পড়েছে। কারণ দ্রুত সৈন্যদের অবস্থান শনাক্ত করে হামলা চালানো সম্ভব হচ্ছে। একসময় যুদ্ধক্ষেত্রের শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত ট্যাংকও এখন আকাশপথ থেকে সহজে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

দ্রুত সমাপ্তির কোনো লক্ষণ নেই

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহর, বিধ্বস্ত দৃশ্য এবং অব্যাহত গোলাবর্ষণে ক্ষতবিক্ষত মাঠ অনেক পর্যবেক্ষকের কাছে প্রথম বিশ্বযুদ্ধের স্মৃতি ফিরিয়ে এনেছে।

তবে ইতিহাসবিদরা সতর্ক করে বলেছেন, দুই যুদ্ধের সরাসরি তুলনার সীমাবদ্ধতা রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে একাধিক মহাদেশের বহু দেশ জড়িত ছিল, আর ইউক্রেন যুদ্ধ মূলত একটি প্রধান যুদ্ধক্ষেত্রকে কেন্দ্র করেই সীমাবদ্ধ।

তারপরও বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত আধুনিক ইউরোপের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসেবে বিবেচিত হতে পারে।

ইউক্রেনীয় ইতিহাসবিদ ইয়ারোস্লাভ হ্রিতসাক বলেন, ‘এটি মূলত প্রথম বিশ্বযুদ্ধ, তবে ড্রোনের যুগে।’

এদিকে শান্তি আলোচনা কার্যত স্থবির হয়ে থাকায় যুদ্ধ শিগগির শেষ হওয়ার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। রাশিয়ার অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত তেলসম্পদে ড্রোন হামলা চালানোকে ইউক্রেন এখন কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করছে, যাতে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দুর্বল করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০০ হাত পতাকা তৈরি করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের যে বার্তা দিলেন গভর্নর

বাইরে তপ্ত রোদ, স্কুলের টিনের চালে ঝুম বৃষ্টি!

কালো টাকা সাদা করার সুযোগ কমানোর বিষয়ে যা বললেন অর্থমন্ত্রী

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন

আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা : মামুনুল হক

কানাডার বিশ্বকাপের প্রথম ম্যাচ কখন, কীভাবে দেখবেন

১০

আফরান নিশোকে নিয়ে নতুন তিন সিনেমার ঘোষণা

১১

টুঙ্গিপাড়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার 

১২

সিজদার সময় পুরুষদের পা কীভাবে থাকবে? জানুন সঠিক নিয়ম

১৩

হামের উপসর্গে আরও শিশুর মৃত্যু

১৪

বিশ্বের প্রথম ও একমাত্র ট্রিলিয়নিয়ার এখন ইলন মাস্ক

১৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন

১৬

শাহজালাল-শাহপরান মাজারের আয়-ব্যয়ের হিসাব দিতে হবে : ডিসি সারওয়ার 

১৭

প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ 

১৮

নরসিংদীর ইতিহাস-ঐতিহ্য নিয়ে বিটিভিতে আজ ‘ইত্যাদি’

১৯

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

২০
X