কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৬:০৪ এএম
অনলাইন সংস্করণ

এবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। ছবি : সংগৃহীত
ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। ছবি : সংগৃহীত

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পর এবার প্রকাশ্যে হামলার শিকার হলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। এ হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এই হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনাকে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেন ঘৃণ্য কাজ বলে অভিহিত করেছেন।

ফ্রেডিরিকসেনের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় কোপেনহেগেনের কুলটোর্ভেটে এক ব্যক্তি প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেনকে মারধর করেন। ওই অভিযুক্তকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী মিতে হতবাক হয়েছেন।

ডেনমার্কের টিভি২-এর খবরের বরাত দিয়ে বিবিসি জানায়, এই হামলার শিকার হওয়ার আগে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন।

দেশটির পুলিশ জানিয়েছে, কেন প্রধানমন্ত্রী ফ্রেডিরিকসেনের ওপর এই হামলার ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে। তারা তাৎক্ষণিক এর চেয়ে বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে। হামলাকারীর মোটিভ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

দেশটির চলমান জোট সরকারের মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে রয়েছে ফ্রেডিরিকসেনের দল। এখন পর্যন্ত এই দলই নির্বাচনে নেতৃত্ব দিয়ে আসছে। তবে গত কয়েক মাস ধরে দলটির জনসমর্থন অনেকটা কমতির দিকে।

প্রসঙ্গত, গত ১৫ মে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছিল। গুরুতর আহত অবস্থা থেকে তিনি বেঁচে ফিরলেও, তাকে বেশ কিছু অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X