কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

লরেন্স বিষ্ণোইকে মারতে কোটি টাকার পুরস্কার

ক্ষত্রিয় করণী সেনার সভাপতি রাজ শেখাওয়াত এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ছবি: সংগৃহীত
ক্ষত্রিয় করণী সেনার সভাপতি রাজ শেখাওয়াত এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ছবি: সংগৃহীত

জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে হত্যা করতে ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১ টাকা পুরস্কারের ঘোষণা করেছে ক্ষত্রিয় করণী সেনা।

ভারতের রাজস্থান রাজ্যের রাজপুতদের গর্ব ও সম্মানের প্রতীক হিসেবে পরিচিত এ সংগঠনের সভাপতি রাজ শেখাওয়াত একটি ভিডিও বার্তায় জানান, মানুষের নিরাপত্তার জন্যই লরেন্সকে মেরে ফেলা উচিত। যে পুলিশ কর্মকর্তা তা করবেন, তাকে ওই টাকা পুরস্কার দেওয়া হবে। খবর নবভারত টাইমস।

বর্তমানে লরেন্স বিষ্ণোই গুজরাটের সবরমতী জেলে বন্দি, তবে তার খ্যাতি এবং শক্তি এখনো বহাল। সম্প্রতি, মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকের হত্যার দায় স্বীকার করেছে তার গ্যাং।

এছাড়া সিদ্দিকের ছেলে কংগ্রেস নেতা জিসান এবং বলিউড সুপারস্টার সালমান খানও এখন বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে। সালমানকে গত কয়েক মাসে ৫ কোটি টাকা দাবি করে হুমকি দেওয়া হয়েছে, যা তার জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে।

রাজ শেখাওয়াত আরও বলেন, ‘লরেন্সের মতো একজন ভয়ংকর খুনিকে নির্মূল করা আমাদের সবার দায়িত্ব। মানুষের নিরাপত্তার জন্য এটা অত্যন্ত জরুরি।’ তিনি এও উল্লেখ করেন, ভারতের কেন্দ্র ও গুজরাট রাজ্য সরকার লরেন্সের মতো অপরাধীকে নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

লরেন্স নিজের গ্যাং পরিচালনা করছেন জেল থেকেই এবং আন্তর্জাতিক মাদক ও অস্ত্র পাচারে তার ভূমিকা রীতিমতো আতঙ্কজনক। সম্প্রতি, সালমান খানের বাড়ির সামনে গুলি চালিয়ে তাকে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ক্ষত্রিয় করণী সেনা ২০০৬ সালে রাজপুতদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। তারা ঐতিহাসিক সিনেমার বিরুদ্ধে আন্দোলন করে রাজপুতদের সম্মান রক্ষা করার চেষ্টা করেছে। ২০০৮ সালে ‘যোধা আকবর’ এবং ২০১৭ সালে ‘পদ্মাবতী’ সিনেমার বিরুদ্ধেও তারা প্রতিবাদ করে দাবি করে যে, ঐতিহাসিক তথ্যের বিকৃতি ঘটানো হয়েছে।

এখন, সবার চোখ লরেন্সের দিকে। এ চ্যালেঞ্জের ফলে রাজপুত সমাজে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। নিরাপত্তার স্বার্থে যারা এ অভিযান সফল করবেন, তারা কি সত্যিই সেই পুরস্কার পাবেন? এ প্রশ্নের উত্তর হয়তো সময়ই দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X