কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

ভারতের লোকসভায় ‘জয় ফিলিস্তিন’ স্লোগান

ভারতের লোকসভায় ‘জয় ফিলিস্তিন’ স্লোগান
লোকসভা সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভায় ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দিয়ে তোলপাড় সৃষ্টি করেছেন দেশটির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন প্রধান এবং হায়দরাবাদের লোকসভা সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। ১৮তম লোকসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় সংসদে ‘জয় ফিলিস্তিন’ এবং আল্লাহু আকবার স্লোগান দেন তিনি।

ভারতের ইতিহাসে এই ঘটনা প্রথম। এর আগে কেউ দেশটির সংসদে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান দেয়নি। এ ঘটনায় ভারতের স্থানীয় একটি আদালত আসাদউদ্দিন ওয়াইসিকে তলব করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বীরেন্দ্র গুপ্তা নামে একজন আইনজীবী অভিযোগ করেছেন- আসাদউদ্দিন ওয়াইসি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন, যা সংবিধান ও আইনগত মূল্যবোধের পরিপন্থি।

বীরেন্দ্র গুপ্তা আদালতে এই মর্মে একটি আবেদন করেন এবং জানান, এই স্লোগান তার অনুভূতিতে আঘাত করেছে।

তিনি আরও জানান, প্রথমে জুলাই মাসে এমপি বা এমএলএ আদালতে এই পিটিশন জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে তিনি জেলা আদালতে পুনর্বিবেচনার আবেদন করেন।

জেলা বিচারক সুধীর এই পিটিশন গ্রহণ করে আসাদউদ্দিন ওয়াইসিকে ৭ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, চলতি বছরের ২৫ জুন হায়দরাবাদ থেকে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন আসাদউদ্দিন ওয়াইসি। সাদা কুর্তা পরে শপথ মঞ্চে ওঠা ওয়াইসি উর্দু ভাষায় শপথ পাঠ করেন। তিনি বলেন, ‘আমি আসাদউদ্দিন ওয়াইসি। লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আল্লাহর নামে শপথ করছি যে, আমি ভারতের সংবিধানের প্রতি অনুগত থাকব। আমি ভারতের আধিপত্য ও অখণ্ডতা রক্ষা করব। আমার ওপর অর্পিত দায়িত্বগুলো আনুগত্যের সঙ্গে পালন করব।’

শপথ শেষে তিনি ‘জয় ভীম, জয় মীম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন’ এবং আল্লাহু আকবার বলে স্লোগান দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X