কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার
ভারতীয় পুলিশ বাহিনী। ছবি : সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (অ্যান্টি টেররিজ়ম সেল বা এটিসি) কাদের গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে। দেশটির পশ্চিমবঙ্গ, আসাম, কেরালাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় মহারাষ্ট্রে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, বুধবার থেকে মুম্বাই, নভি মুম্বাই, ঠাণে এবং নাসিকের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় ১৪ পুরুষ ও তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে জাল আধার কার্ড ও প্যান কার্ড পাওয়া গেছে।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গ্রেপ্তার সকলে বৈধ কাগজ ছাড়াই ভারতে প্রবেশ করেছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার সকলের বিরুদ্ধে ভারতে প্রবেশ সংক্রান্ত আইন এবং পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১০

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১১

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১২

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৩

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৫

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৬

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৭

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৮

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৯

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

২০
X