কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১২:২২ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বড়সড় বিপদের মুখে এয়ার ইন্ডিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বড় বিপত্তি ঘটেছে। ওই বিমানে কংগ্রেস সংসদ সদস্য কেসি বেণুগোপালসহ কয়েকজন সাংসদ ছিলেন। বেণুগোপাল পরে বলেন, ‘আজ ভাগ্যের জোরে ও পাইলটের দক্ষতায় আমরা বেঁচে গেছি। যাত্রীসুরক্ষা ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়।’

রোববার (১০ আগস্ট) রাতে ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময় রাত ৮টার পর AI2455 ফ্লাইটটি উড্ডয়ন করে। কিছুক্ষণ পরেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এবং প্রায় এক ঘণ্টা পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। গন্তব্য ঠিক হয় চেন্নাই বিমানবন্দর।

কিন্তু চেন্নাইয়ে অবতরণের সময় পাইলট দেখতে পান—রানওয়েতে ইতিমধ্যেই একটি বিমান দাঁড়িয়ে আছে। শেষ মুহূর্তে ল্যান্ডিং বাতিল করে বিমানটি পুনরায় আকাশে উঠে যায়। প্রায় দুই ঘণ্টা আকাশে চক্কর কাটার পর রাত সাড়ে ১০টার দিকে রানওয়ে খালি হলে নিরাপদে অবতরণ করা হয়।

বেণুগোপাল সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি প্রকাশ করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও ডিজিসিএর কাছে যাত্রীসুরক্ষা জোরদারের আহ্বান জানান।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, তাদের পাইলটরা এ ধরনের পরিস্থিতি সামলাতে সক্ষম এবং খারাপ আবহাওয়াই সমস্যার মূল কারণ। তবে রানওয়েতে অন্য বিমান দাঁড়িয়ে থাকা সত্ত্বেও জরুরি অবতরণের অনুমতি কেন দেওয়া হয়েছিল—এ নিয়ে প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রণালয় বা ডিজিসিএ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে গত জুনে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নরত এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ বিধ্বস্ত হয়ে ২৪১ জন যাত্রী ও ১২ জন ক্রুসহ মোট ২৫৩ জনের মৃত্যু হয়। এটি ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে চিহ্নিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X