কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০১:৪২ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

প্রস্রাবের সুনামিতে ভেসে যাবে পাকিস্তান, বিলাওয়ালকে মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী ও বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত
মিঠুন চক্রবর্তী ও বিলাওয়াল ভুট্টো। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সম্প্রতি এক সমাবেশে বলেন, ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না। তার এই বক্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের সম্পর্কে।

বিলাওয়ালের এই মন্তব্যের জবাবে বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি বলেন, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই; কিন্তু এমন বক্তব্য সহ্য করা যাবে না। যদি এমন কথা বলা হয়, আমরা ধৈর্য হারাব। একের পর এক ব্রহ্মস মিসাইল ছোড়া হবে। আর যদি তা না হয়, তাহলে বাঁধ বানিয়ে ১৪০ কোটি মানুষ সেখানে প্রস্রাব করবে, পরে বাঁধ খুলে দিলে সুনামি চলে আসবে। এতে তারা সুনামিতে ভেসে যাবে।

মঙ্গলবার (১২ আগস্ট) হিন্দুস্তান টাইমস জানায়, মিঠুন চক্রবর্তী বিলাওয়াল ভুট্টো জারদারিকে পাকিস্তানে প্রস্রাব করার ভয় দেখিয়েছেন। তিনি বলেছেন, একটি বাঁধ বানিয়ে সেখানে ১৪০ কোটি ভারতীয় মূত্র ত্যাগ করবেন। তারপর সেই বাঁধের গেট খুলে দেওয়া হবে।

অন্যদিকে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও আমেরিকায় দাঁড়িয়ে পারমাণবিক হুমকি দিয়ে বলেন, আমরা ধ্বংস হলে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হবো।

বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রকাশ্য হুমকি শুধু দুই দেশের নয়, দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকেও জটিল করতে পারে। আন্তর্জাতিক মহলে বার্তা যাচ্ছে যে, সীমান্তে সংঘাত থামলেও রাজনৈতিক ও সামরিক মহলে টানাপোড়েন অব্যাহত। মিঠুনের মন্তব্যে কৌতুক থাকলেও এর মধ্যেই লুকিয়ে রয়েছে কড়া সতর্কবার্তা—ভারত আত্মরক্ষায় কোনো ছাড় দেবে না।

সম্প্রতি সমাবেশে বিলাওয়াল ভুট্টো সতর্ক করে বলেন, ভারত যদি সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখে, তবে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ করে ৬টি নদীর অধিকার ফেরত নেওয়ার মতো শক্তিশালী। ভারত যদি এই পথে আগাতে থাকে, তাহলে আমাদের কাছে জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধসহ সব ধরনের বিকল্প খোলা থাকবে।

বিলাওয়াল আরও হুঁশিয়ারি দেন, আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু যদি অপারেশন সিঁদুরের মতো হামলার কথা ভাবেন, তবে জেনে রাখুন—পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। আর এই যুদ্ধে আপনারা অবশ্যই হারবেন। আমরা নতি স্বীকার করব না।

ভুট্টোর ওই বক্তব্যের একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে এবং ‘পৃথিবীর অর্ধেকই ধ্বংস হয়ে যাবে’। মুনির বলেন, আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে পৃথিবীর অর্ধেককে আমাদের সঙ্গে নিয়ে যাব।

তিনি হুমকি দেন, সিন্ধু নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত করতে ভারত যদি কোনো অবকাঠামো তৈরি করে, তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। ভারত যদি একটি বাঁধও তৈরি করে, আমরা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা উড়িয়ে দেব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়।

পাকিস্তানের সেনাপ্রধান আরও দাবি করেন, সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত হলে ২৫ কোটি মানুষ অনাহারের মুখে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১০

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১১

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১২

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৩

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৪

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৫

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৬

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৭

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৮

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৯

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

২০
X