কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের সামনেই দেহ থেকে শিশুর মাথা আলাদা করে ফেললেন যুবক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মায়ের সামনেই মাত্র পাঁচ বছরের শিশুকে খুন করেছেন এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা দেহ থেকে আলাদা করেন তিনি। সন্তানকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন শিশুটির মাও। পরে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হন ওই যুবক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভারতের মধ্যপ্রদেশের ধার জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত যুবকের নাম মহেশ (২৫)। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাইকে করে কালু সিংহ নামে এক ব্যক্তির বাড়ির সামনে আসেন তিনি। কোনো কথা না বলেই ধারালো অস্ত্র হাতে ঘরে ঢুকে শিশুটির ওপর হামলা চালান। পরিবারের সদস্যরা বলছেন, অভিযুক্তকে তারা চিনতেনও না।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিশুটির মা ঘরে একা ছিলেন। হামলাকারীকে আটকাতে গেলে তিনিও আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা ঘরে ঢুকে শিশুটির নিথর দেহ দেখতে পান। এ সময় যুবককে ধরে গণপিটুনি দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহেশকে উদ্ধার করে হাসপাতালে নিলেও পথেই তার মৃত্যু হয়।

পুলিশের ধারণা, যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। মহেশের পরিবারও একই দাবি করেছে। তারা জানিয়েছেন, তিন-চার দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার কয়েক ঘণ্টা আগে একটি দোকান থেকে চুরিও করেছিলেন মহেশ।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত চলছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X