কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

আইফোন কিনতে ভক্তদের কাছে ‘ভিক্ষা’ চাইলেন ইনফ্লুয়েন্সার

ইনফ্লুয়েন্সার মাহি সিং। ছবি: সংগৃহীত
ইনফ্লুয়েন্সার মাহি সিং। ছবি: সংগৃহীত

আইফোনের নতুন মডেল আইফোন ১৭ সিরিজ লঞ্চ করেছে অ্যাপল। নতুন মডেলটি হাতে পেতে এরই মধ্যে অনেকেই ভিড় জমাচ্ছেন দোকানে, আবার কেউ কেউ শুধু দূর থেকে তাকিয়েই কষ্ট পাচ্ছেন। এই তালিকায় এবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মাহি সিং।

আইফোন কেনার জন্য তিনি ভক্তদের কাছে প্রকাশ্যে ‘ভিক্ষা’ চেয়েছেন। একটি ভিডিও বার্তায় মাহি অনুরোধ করেছেন—‘যে যতটুকু পারেন, এক রুপি, দুই রুপি বা তিন রুপি করে সাহায্য করুন।’

মাহি তার ভিডিওতে বলেন, ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স বাজারে এসেছে। এর কালারটি আমার ভীষণ ভালো লেগেছে। তিন মাস আগে বাবা আমাকে আইফোন ১৬ কিনে দিয়েছেন। কিন্তু আগামী ২১ অক্টোবর আমার জন্মদিনে আমি আইফোন ১৭ প্রো ম্যাক্স চাই। বাবা আমাকে আর এটি কিনে দেবেন না। তাই যদি আপনারা সবাই সামান্য সামান্য করে দেন, আমি এই ফোন কিনতে পারব। এটি হবে আমার স্বপ্নপূরণ।’

তিনি আরও যোগ করেন, ‘ফোনটির প্রতি আমার ভালোবাসা ভাষায় প্রকাশ করতে পারব না। যদি আপনারা সাহায্য করেন, আমি হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাব।’

ইনফ্লুয়েন্সারের এ ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেশিরভাগ মানুষই তার এ উদ্যোগকে ‘হাস্যকর ও অনুচিত’ বলে মন্তব্য করেছেন।

একজন লিখেছেন, ‘যারা এমন ভিডিও দেখতে ফোন চাপে, তারাই তাকে ১-২ রুপি দিয়ে সাহায্য করবে। আসলে সে ভিক্ষাই চাইছে।’

তবে অন্য এক নেটিজেন মাহির পক্ষ নিয়ে বলেন, ‘সে গরিব বলে তাকে নিয়ে মজা করা হচ্ছে। অথচ অনেক ধনী ব্যক্তি বিভিন্ন নামে অনলাইনে অনুদান চান, তখন কেউ কিছু বলেন না।’

সূত্র: এনডিটিভি

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X