কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

পাঁচ বছর পর ভারত-চীনের সরাসরি ফ্লাইট চালু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাঁচ বছর পর আবারও ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাতে ভারতের বাণিজ্যিক সংস্থা ইন্ডিগো কলকাতা থেকে চীনের গুয়াংঝু পর্যন্ত প্রথম ফ্লাইট পরিচালনা করে।

২০২০ সালে সীমান্ত সংঘাতের পর দুই দেশের ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল। এবার নতুন ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে উষ্ণতা ফেরার ইঙ্গিত মিলছে।

ভারত সরকার জানায়, এই উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে স্বাভাবিক করতে সহায়ক হবে।

আগামী নভেম্বরে নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংঝু রুটেও ফ্লাইট চালু হবে বলে জানা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করায় দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লি-বেইজিং সম্পর্ক নতুনভাবে ঘনিষ্ঠ হতে শুরু করেছে।

কলকাতার চায়না টাউন এলাকার সামাজিক সংগঠক চেন খোই কুই বলেন, এই ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের বাণিজ্য, পর্যটন ও পারিবারিক যোগাযোগ আরও জোরদার হবে। সূত্র : এএফপি

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X