কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
অনলাইন সংস্করণ
দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ

স্কুল বন্ধ, বিক্ষোভে মানুষ, অসুস্থদের শহর ছাড়ার পরামর্শ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ চরম পর্যায়ে পৌঁছেছে। এ কারণে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলো তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সব ধরনের নির্মাণকাজ বন্ধ এবং নাগরিকদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স বর্তমানে ৪২৫-এ দাঁড়িয়েছে, যা ‘গুরুতর’ পর্যায়ের মধ্যে পড়ে। এই মাত্রার দূষণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে শিশু, বয়স্ক এবং ফুসফুসের রোগীদের জন্য।

প্রতি বছর এই সময় দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে যায়। কৃষিজ বর্জ্য পোড়ানো, ধুলাবালি, যানবাহনের ধোঁয়া ও শীতকালীন আবহাওয়ার কারণে বাতাস ভারী হয়ে পড়ে। তবে পরিবেশকর্মীরা বলছেন, সরকার এখনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

বায়ুদূষণের প্রতিবাদে ইন্ডিয়া গেট এলাকায় শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। কেউ কেউ গ্যাস মাস্ক পরে প্রতীকীভাবে প্রতিবাদ জানান। এক ব্যানারে লেখা ছিল— ‘শ্বাস নেওয়াও এখন বিপজ্জনক’। দিল্লির খ্যাতনামা ফুসফুস বিশেষজ্ঞ ডা. গোপীচাঁদ খিলনানি জানিয়েছেন, যাদের দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট বা হৃদরোগ আছে, তাদের সামর্থ্য থাকলে ৬-৮ সপ্তাহের জন্য দিল্লি ছেড়ে যাওয়াই ভালো।

All India Institute of Medical Sciences সোমবার (১০ নভেম্বর) অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের (এআইআইএমএস) চিকিৎসক ডা. হর্ষল রমেশ সালভে বলেন, দিল্লির প্রতিটি শ্বাস এখন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন শিশুরা, বয়স্করা এবং যাদের আগেই শ্বাসকষ্টের সমস্যা ছিল।

বায়ুদূষণের ফলে রাজধানীর বহু মানুষ শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া এবং গলা ব্যথার মতো সমস্যায় ভুগছেন।

এদিকে দ্য ল্যানসেট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ২০২২ সালে প্রায় ১৭ লাখ ২০ হাজার মানুষ বায়ুদূষণের কারণে মারা গেছেন, যা ২০১০ সালের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

বিশেষজ্ঞদের মতে, এভাবে দূষণ চলতে থাকলে দিল্লি একদিন ‘অবাসযোগ্য শহরে’ পরিণত হতে পারে। সূত্র : সিবিএস নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X