কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সাপ পাশে রেখে আগুন পোহানোর ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ গোখরো। ভয়ংকর এই সাপের বিষে নিউরোটক্সিন থাকে। এদের কামড়ে মুহুর্তেই হৃৎস্পন্দন থেমে যেতে পারে। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুও হতে পারে। এসব জেনেও শীতে আগুন পোহাতে পোহাতে সেই গোখরো সাপের সঙ্গেই এক যুবককে গল্প করতে দেখা যায়।

একদম সামনে বসে বিষাক্ত সাপটির সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে। এই পুরোটা সময় গোখরো ফণা তুলেই ছিল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি ফাঁকা জায়গায় বসে আগুন পোহাচ্ছেন এক যুবক।

তার গায়ে শীতের পোশাক। যুবকের ঠিক পাশেই ফণা তুলে আছে একটি গোখরো। সাপটির দিকে তাকিয়ে কথাও বলছেন ওই যুবক। এসময় সাপটি ফণা দুলিয়ে ফোঁস ফোঁস শব্দ করে।

তবুও ওই যুবক ভয় পাননি। বরং তিনি সাপটিকে উদ্দেশ্য করে বলেন, ‘‘তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? ভালো করে আগুন পোহা।” ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X