কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত

হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ। ছবি : সংগৃহীত
হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। এ ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এছাড়া জাহাজে থাকা বাকি সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের বাসরা উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতের বাগদাদস্থ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (স্থানীয় সময়) মার্কিন মালিকানাধীন সেফসিয়া বিষ্ণু নামের একটি ক্রুড অয়েল ট্যাঙ্কারে হামলা চালানো হয়। জাহাজটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা নিয়ে চলাচল করছিল।

ভারতের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, জাহাজে থাকা বাকি ১৫ জন ভারতীয় নাবিককে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে রয়েছে বলে আবারও দাবি করেছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজকে এই জলপথ দিয়ে চলাচল করতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের সামরিক অভিযান তদারককারী খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, হরমুজ প্রণালি বর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং সাম্প্রতিক হামলায় জড়িত দেশগুলোর জাহাজের এই প্রণালি দিয়ে চলাচলের কোনো অধিকার নেই।

এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সঙ্গে জড়িত দেশগুলোর জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবহন করা হয়।

এছাড়া পৃথক এক ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরের প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে একটি কনটেইনার জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এতে জাহাজটিতে ছোট আকারের আগুন লাগে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X