কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। শিগগিরই তিনি এই নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

শুক্রবার (১০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০২২ সালের আগস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন প্রণয় ভার্মা। ঢাকায় আসার আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের অভিজ্ঞ কর্মকর্তা প্রণয় ভার্মা হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। ২০১৯ সালের জুলাই মাসে হ্যানয় দূতাবাসে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-এশিয়া বিভাগের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

কূটনৈতিক জীবনের পাশাপাশি তিনি ভারতের পরমাণু নীতি নির্ধারণেও বিশেষ ভূমিকা রেখেছেন। ২০১৭ সাল পর্যন্ত তিনি পরমাণু শক্তি বিভাগের যুগ্ম সচিব হিসেবে ভারতের পরমাণু কূটনীতি সংক্রান্ত বিষয়গুলো সামলেছেন।

যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী এই কর্মকর্তা ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে প্রখ্যাত শিল্পপ্রতিষ্ঠান টাটা স্টিলে তার কর্মজীবন শুরু করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষার ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X