কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিধানসভা নির্বাচনের প্রথম দিন উত্তপ্ত মুর্শিদাবাদ, দফায় দফায় সংঘর্ষ

মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টির কর্মীদের মাঝে সংঘর্ষ। ছবি : সংগৃহীত
মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টির কর্মীদের মাঝে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। তবে ভোটের প্রথম দিনেই তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে হুমায়ুন কবীরের পার্টি আম জনতা উন্নয়নের কর্মীদের দফায় দফায় সংঘাতের জেরে উত্তপ্ত মুর্শিদাবাদ।

সকাল থেকেই দুই দলের মধ্যে চলছে সংঘর্ষ। এসময় শিবনগরে ভোটকেন্দ্রের কাছেই বোমা হামলার ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, হুমায়ুন কবীরের পার্টি আম জনতা উন্নয়ন পার্টি এলাকায় বিশৃঙ্খলা শুরু করেছে।

হুমায়ুন কবীর এলাকায় আসতেই তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। নওদা থানা এলাকার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। তারপর হুমায়ুন কবীরও প্রতিবাদে রাস্তার মাঝে বসে পড়েন।

পরে ওই এলাকা থেকে বেরোনোর চেষ্টা করার সময়ে তার উপর হামলা চালানো হয় এবং গাড়ির সামনে বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

কনভয়ের গাড়িতে ভাঙচুর এবং পোলিং এজেন্টের গাড়িতে ইট নিক্ষেপের অভিযোগও ওঠে। শেষে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় বিক্ষোভস্থল থেকে বেরিয়ে যান হুমায়ুন কবীর। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ তুলেছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ডিসেম্বরে ভরতপুর কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস (টিএমসি) থেকে বহিষ্কারের পর আম জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেন।

পুলিশ জানিয়েছে, আজ সকালে মুর্শিদাবাদেরই ডোমকল কেন্দ্রে সিপিআই (এম) ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষে চার জন আহত হয়েছেন। এর ফলে স্থানীয়রা ২১৭ নম্বর বুথে ভোট দিতে গেলে বাধার মুখে পড়েন।

পরে মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ জনগণকে ভোট দিতে যাওয়ার আবেদন ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।

সূত্র : বিবিসি বাংলা

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১০

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১১

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১২

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৩

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৪

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৫

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৬

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৭

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৯

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

২০
X