কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এতে রাজ্যের ১৬ জেলার মোট ১৫২ আসনে ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন ১৪৭৮ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৭টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৩টায়। মোট বুথ রয়েছে ৪৪ হাজার ৩৭৬টি। প্রতি বুথে গড়ে ৮১৩ ভোটার ভোট দেবেন।

এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেস ছাড়াও ভোটে অংশগ্রহণ করছে সিপিআইএম, কংগ্রেস, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট, আমজনতা উন্নয়ন পার্টিসহ বেশ কয়েকটি দল। তবে বেশিরভাগ আসনেই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে।

ভোটের প্রচারণায় সরব রয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ পশ্চিমবঙ্গে দুটি জনসভা করবেন। প্রথমে কৃষ্ণনগরে, এরপর মথুরাপুরে। বিকেলে তিনি হাওড়ায় রোডশো করবেন বলেও জানা গেছে।

এদিকে আজও প্রচারণায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি আজ পশ্চিমবঙ্গের বিজয়নগর, চৌরঙ্গী ও ব্যাংক অফ ইন্ডিয়া মোড়ে বিভিন্ন জনসভায় অংশ নেবেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও মেটিয়াবুরুজ এলাকায় একটি জনসভা করবেন।

পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও আজ বিধানসভা নির্বাচন রয়েছে। সে নির্বাচনের ২৩৪ আসনে ৪০২৩ জন প্রার্থিতা করছেন। এ রাজ্যে এক দফাতেই ভোটগ্রহণ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X