কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

ভারতের একটি আবাসিক ভবনে আগুন। ছবি: সংগৃহীত
ভারতের একটি আবাসিক ভবনে আগুন। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

রোববার (০৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ভিভেক বিহার এলাকায় আজ ভোরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং ১০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

রোববার ভোর প্রায় ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

এর আগে ভারতের বেঙ্গালুরু শহরে ভারী বৃষ্টির মধ্যে একটি হাসপাতালের দেয়াল ধসে পড়ে এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।

গত বুধবার শহরের বোরিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের একটি দেয়াল হঠাৎ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। নিহতদের মধ্যে ফুটপাথের বেশ কয়েকজন ভ্রাম্যমাণ বিক্রেতাও ছিলেন। খবর এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সময় কয়েকজন মানুষ দেয়ালের পাশে আশ্রয় নেন। হঠাৎ করে দেয়ালটি ধসে পড়লে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। জানা গেছে, নিহতদের মধ্যে কেরালা রাজ্য থেকে আসা কয়েকজনও ছিলেন। তাদের মধ্যে দুইজন নারী শিক্ষাসফরে বেঙ্গালুরুতে এসেছিলেন।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করেন। ঘটনার পর কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আহত সাতজন বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১০

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১১

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৩

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৪

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৫

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৬

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৮

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

১৯

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

২০
X