কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় থালাপতির ‘নাটকীয়’ উত্থান, জোট নিয়ে গুঞ্জন

বিজয় থালাপথি। ছবি: সংগৃহীত
বিজয় থালাপথি। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতির নাটকীয় উত্থান ঘটেছে। তার দল তামিলগা ভেত্রি কাজগাম (টিভিকে) নির্বাচনে ৮০টির বেশি আসনে এগিয়ে রয়েছে। ফলে রাজনৈতিক মহলে নতুন করে জোট-জল্পনা শুরু হয়েছে।

সোমবার (০৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজগমের (এআইএডিএমকে) সঙ্গে টিভিকের সম্ভাব্য জোট নিয়ে আলোচনা ফের মাথাচাড়া দিয়েছে। তবে দুই পক্ষের আগের অবস্থান ও তিক্ত সম্পর্কের কারণে প্রাক-নির্বাচনী জোটের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের শেষদিকে এআইএডিএমকে নেতৃত্ব টিভিকের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা খতিয়ে দেখেছিল। কিন্তু ওই আলোচনা তখনই ভেস্তে যায়। কারণ টিভিকে জোটের নেতৃত্ব, মুখ্যমন্ত্রী পদে বিজয়কে মনোনয়ন এবং ২৩৪টির মধ্যে প্রায় অর্ধেক আসন দাবি করে। বহুবার ক্ষমতায় থাকা এআইএডিএমকে এসব শর্ত মেনে নেয়নি।

এরপর থেকেই দুই দলের অবস্থান ক্রমশ কঠোর হয়। টিভিকে বারবার জানায়, তারা কোনো জোটে যাবে না এবং একাই সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজয় নিজেও জোট রাজনীতির বিরুদ্ধে সরব হন। এমনিক ডিএমকে সরকার ও বিজেপি উভয়ের বিরুদ্ধেই জোরালো আওয়াজ তুলেন।

অন্যদিকে, এআইএডিএমকেও জোট-জল্পনা উড়িয়ে দিয়েছে। দলের নেতা এডাপ্পাদি কে. পালানিস্বামী গত মার্চে জানান, বিজয়ের দলের সঙ্গে কোনো রকম সমঝোতার প্রশ্নই ওঠে না। পরবর্তী সময়ে দুই দলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হয়। এর ফলে প্রাক-নির্বাচনী জোটের সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এনডিটিভি জানিয়েছে, নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের চিত্র স্পষ্ট হয়েছে। তবে ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে জল্পনা এখনও রয়ে গেছে। যদি কোনো দলই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং টিভিকে বড় শক্তি হিসেবে উঠে আসে, তাহলে রাজনৈতিক সমীকরণে নতুন করে জোট-আলোচনা শুরু হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

মস্কোকে বাঁচাতে ড্রোন অপারেটর নিচ্ছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

বিসিএসে হ্যাটট্রিক বরিশাল বিশ্ববিদ্যালয়ের হাসানের

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ

চকবাজারে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি: অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাদ

১০০ ডলারেই বিশ্বকাপ উন্মাদনা / নখের ডগায় ব্রাজিল-আর্জেন্টিনা!

বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক

১০

খামেনির জানাজায় প্রতিশোধের লাল পতাকা

১১

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

১২

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

১৩

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

১৪

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী

১৫

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

১৬

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

১৭

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

১৮

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

১৯

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

২০
X