কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মমতাকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান, তীব্র উত্তেজনা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধান গড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এবারের নির্বাচনে নিজেদের ঘাঁটি হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ভোট গণনাকেন্দ্রে গিয়ে তোপের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার (০৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্র পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি বিরোধীদের তোপের মুখে পড়েন। তার গাড়ির সামনে ‘চোর চোর’ স্লোগান দেন বিজেপি সমর্থকেরা। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে।

এর আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলাফলের এই প্রবণতার মধ্যে কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে বিজেপির কর্মীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়েছেন।

এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঝপথে ফেসবুকে এসে একটি ভিডিওবার্তায় সবাইকে আত্মবিশ্বাসী থাকার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিক থেকে যখন বিজেপির জয়ের খবর আসছে, তখন তিনি দাবি করেন, তাদের জয়ের খবরটাই আগে দেখানো হচ্ছে।

সোমবার (০৪ মে) বাংলাদেশ সময় দুপুর একটার দিকে মমতা বলেন, ‘এটা আমি আগেই বলেছি। ওদের জয়ের খবরটা আগে দেখাবে। এটা বিজেপির কৌশল।’

মমতা যখন এসব কথা বলছিলেন, তখন তাকে বেশ চিন্তিত মনে হচ্ছিল। হাতজোড় করে নিজের কর্মীদের তিনি বলেন, ‘দয়া করে কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থীরা কেন্দ্র থেকে আসবেন না, যেখানে কাউন্টিং হচ্ছে সেখানেই থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আমি দুই-তিন দিন ধরে বলছি, ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। প্রায় ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ রাখা হয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে সাতটি মেশিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১০

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১১

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১২

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৩

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৪

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৫

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৬

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৭

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৯

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

২০
X