কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:১৪ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

আমার পেট ও পেছনে লাথি মারা হয়েছে : মমতা

সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি। ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলন করেছেন মমতা ব্যানার্জি। এ সময় তিনি অভিযোগ করেন, কেন্দ্রে ঢুকতে গেলে বিজেপির সমর্থকরা তার পেটে ও পেছনে লাথি মেরেছে।

মঙ্গলবার (০৫ মে) বিকেলে কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় অভিষেক ব্যানার্জি ও দলের অন্যান্য নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি এই প্রথম গণমাধ্যমের মুখোমুখি হলেন।

মমতা ব্যানার্জি বলেন, ভোটকেন্দ্রে ঢুকতে গেলে আমাকে মারতে মারতে বের করা হয়েছে। যেভাবে আমার উপর অত্যাচার হয়েছে, একজন মহিলা হিসেবে, একজন মানুষ হিসেবে আমি ধারণাও করতে পারি না। প্রথমে আমার গাড়ি থামানো হয়, পরে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়।‌

শারীরিক হেনস্থার অভিযোগ তুলে তিনি বলেন, আমার ‌পেট ও পেছনে লাথি মারা হয়েছে। সব সিসিটিভি বন্ধ করে তারা এই কাজ করেছে। মনে রাখবেন হিস্ট্রি উইল রিপিট। উই উইল বাউন্স ব্যাক।

মমতার আরও বলেন, যা হয়েছে, তাতে মহিলা হিসাবে আমি অপমানিত। আমার সঙ্গেই এটা হল, তা হলে অন্যদের কী ভাবে অত্যাচারিত হতে হচ্ছে, বোঝা যাচ্ছে। ‌এটা সিআরপিএফ না বিজেপির গুন্ডা বাহিনী। আমরা সিপিএমের কোনো পার্টি অফিস দখল করিনি। তিনদিন ধরে বিজেপির কেন্দ্রীয় বাহিনী হামলা চালাচ্ছে। এবারের ভোটের সন্ত্রাস সবকিছুকে ছাপিয়ে গেছে।

তার মতে, ১০০টির বেশি আসন বিজেপি লুট করেছে। ওরা এমনি জিতলে আমার কোনো অভিযোগ থাকত না। ভোটে হার-জিত তো থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। তার ভাষায়, আমাদের এই লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। তারা মানুষের অধিকার লুট করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

উৎসবমুখর আয়োজনে শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

১০

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়, কী বললেন স্কালোনি

১১

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

১২

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

১৩

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

১৪

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

১৫

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৬

জলঢাকায় ১৪৪ ধারা জারি

১৭

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

১৮

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৯

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

২০
X