শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের মন্ত্রিসভায় জায়গা পেলেন যে ৯ সদস্য

বিজয়ের মন্ত্রীসভার চার রাজনীতিবিদ। ছবি: সংগৃহীত
বিজয়ের মন্ত্রীসভার চার রাজনীতিবিদ। ছবি: সংগৃহীত

তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয় ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার সঙ্গে শপথ নেন ৯ সদস্যের একটি ছোট মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো টিভিকে নেতৃত্বাধীন সরকার গঠন হলো।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর দল গঠন থেকে জয় অর্জনে মুখ্য ভূমিকা রাখা সেই সব সদস্যদের পুরস্কৃত করতে ভোলেননি বিজয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম টিভিকে প্রথমবারের সরকারের শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীর পরে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে ৯ জন। মন্ত্রিসভায় রয়েছেন রাজ্যের পরিচিত মুখ এআইএডিএমকের প্রবীণ নেতা কে এ সেনগোত্তাইয়ান।

সাবেক মুখ্যমন্ত্রী এমজিআর এবং জয়ললিতার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তিনি। দলের হাইকমান্ডের সঙ্গে মতবিরোধের জেরে এআইএডিএমকে থেকে বহিষ্কার করা হয় এই প্রবীণ নেতাকে। মন্ত্রিসভায় তার সংযুক্ত বিজয়ের বিচক্ষণতার প্রমাণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্ত্রিসভায় আরো রয়েছে তরুণ নেতা আধাভ অর্জুন। দলের হাইকামান্ডের বিশ্বস্ত সঙ্গী হিসেবে পরিচিত তিনি। টিভিকের সাংগঠনিক পরিকল্পনায় গুরুতপূর্ণ ভূমিকা পালন করেছেন অর্জুন। রাজ্যের ভিলিভাক্কাম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এই তরুণ নেতা।

মাদুরাইয়ের থিরুপারানকুন্দ্রাম থেকে জয়ী নির্মল কুমারকেও যুক্ত করা হয়েছে মন্ত্রিসভায়। সাবেক বিজেপি নেতা থেকে টিভিকেতে যোগ দিয়ে দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি।

তৃণমূলের পরিচিত মুখ টিভিকের সাধারণ সম্পাদক আনন্দকেও রাখা হয়েছে ৯ সদস্যের মন্ত্রিসভায়। টি নগর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আনন্দ। দলের জয় তৃণমূলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই নেতার।

শপথ গ্রহণকারী অন্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন রাজ মোহন। যিনি একজন টেলিভিশন ও চলচ্চিত্র ব্যক্তিত্ব ইতিমধ্যে রাজ্যে সুনাম কুড়িয়েছেন।

দন্তচিকিৎসক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ডা. টি কে প্রভুও শপথ গ্রহণ করেছেন। কারাইকুডি থেকে বিজয়ী এই দন্তচিকিৎসক। ভারতীয় রাজস্ব পরিষেবার (আইআরএস) চাকরি ছেড়ে রাজনীতিতে নামেন চিকিৎসক অরুণ রাজ। নিজ এলাকা তিরুচেঙ্গোড় থেকে জয়ী হয়ে মন্ত্রিসভায় প্রবেশ করেছেন।

পি ভেঙ্কটরামানানকে সরকারে একজন গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তুলে ধরা হচ্ছে। তিনি মাইলাপোরের কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন।

মন্ত্রিসভার সবচেয়ে তরুণ সদস্য হয়েছেন কীর্থনা। বিরুধুনগর জেলা থেকে জয়ী এই নেত্রী তামিলনাড়ুর রাজনীতির অন্যতম কনিষ্ঠ মন্ত্রী হিসেবে নিয়েছেন তিনি।

এনডিটিভি জানিয়েছে, টিভিকে-কে সরকার গঠনে সমর্থন দেওয়া কংগ্রেস নেতারা মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা শেষ হওয়ার পর পরে শপথ নিয়েছেন। বিজয়ের নতুন সরকারকে ১৩ মে’র আগে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। নতুন এই সরকার কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), ভিসিকে ও আইইউএলের সমর্থনে গঠিত একটি জোট সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১১

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৪

রিজার্ভ আরও বাড়ল

১৫

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৬

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১৭

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৮

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৯

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

২০
X