কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৬:২৫ পিএম
আপডেট : ১৪ মে ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আবারও দিল্লিতে চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

দিল্লিতে একটি চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত
দিল্লিতে একটি চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে একটি চলন্ত স্লিপার বাসে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে পশ্চিম দিল্লির নাংলোই এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন এবং পরিবারের সঙ্গে পিতমপুরার একটি বস্তি এলাকায় বসবাস করেন। খবর হিন্দুস্থান টাইমসের।

অভিযোগ অনুযায়ী, কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি প্রথমে একটি রিকশায় কিছু দূর যান। পরে সরস্বতী বিহার এলাকার বি-ব্লক বাসস্ট্যান্ডের কাছে হাঁটার সময় রাত প্রায় ১২টার দিকে একটি স্লিপার বাস সেখানে থামে।

ভুক্তভোগীর অভিযোগ, বাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে সময় জানতে চাইলে তিনি তাকে কাছে আসতে ইশারা করেন। এরপর বাসের ভেতরে নিয়ে গিয়ে চালক ও কন্ডাক্টর তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। কয়েক কিলোমিটার পথ চলার সময় চলন্ত বাসেই ওই নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, নাংলোই মেট্রো স্টেশনের কাছে ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।

এর আগে প্রায় ১৪ বছর আগে নির্ভয়া গণধর্ষণের ঘটনা পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছিল। ওই ঘটনার পর দেশটির ধর্ষণ আইনে ব্যাপক পরিবর্তন আনতে হয়েছিল। এরই মধ্যে এই যৌন নিপীড়নের ঘটনা ২০১২ সালের সেই বিভীষিকাকে আবার জাগিয়ে তুলেছে বলে মনে করছেন অনেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১০

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১১

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১২

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৩

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৪

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৫

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৬

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৭

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৮

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৯

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

২০
X