কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে জরুরি বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

দিল্লিতে বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৬ সালের প্রথম মন্ত্রিসভা বৈঠকে পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ভারতের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা ও নাগরিক পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে।

নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীসহ সব প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন।

সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি, নীতিগত সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনার খতিয়ানও পর্যালোচনা করা হবে বৈঠকে। একইসঙ্গে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ, কৃষি, লজিস্টিক, বিমান ও নৌ পরিবহণ খাতে সম্ভাব্য প্রভাব নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন, দফতরভিত্তিক বরাদ্দ ও প্রশাসনিক সংস্কার নিয়েও আলোচনা হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনাও দিতে পারেন প্রধানমন্ত্রী।

রাজনৈতিকভাবেও বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি পুদুচেরিতে পুনরায় এনডিএ সরকার গঠন এবং পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের বিষয়ও আলোচনায় আসতে পারে।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়েও জোর জল্পনা চলছে। ফলে বৃহস্পতিবারের বৈঠক ঘিরে ভারতের রাজনৈতিক মহলে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।

সূত্র : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক বিয়ের জন্য যেসব শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১০

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১১

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৩

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৪

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৫

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৬

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

১৮

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১৯

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

২০
X