কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:৪৬ পিএম
আপডেট : ২৩ মে ২০২৬, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি

হেলিকপ্টারের পাশে সেলফি। ছবি : সংগৃহীত
হেলিকপ্টারের পাশে সেলফি। ছবি : সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন হেলিকপ্টারে থাকা তিন ভারতীয় কর্মকর্তা। দুর্ঘটনার পর তারা বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।

শনিবার (২৩ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখের লেহর কাছে দুর্গম তাংস্তে অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। পুরোনো চিতা বহরের ওই হেলিকপ্টারটিতে একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর এবং একজন মেজর জেনারেল ছিলেন। গত ২০ মে দুর্ঘটনাটি ঘটলেও আজ সকালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় তারা প্রাণে রক্ষা পেয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, এক ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টারটি চালাচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ও মেজর। আর যাত্রী হিসেবে ছিলেন তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল সচিন মেহতা।

দুর্ঘটনার পর মেজর জেনারেল মেহতার অন্য দুই কর্মকর্তার সঙ্গে তোলা একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, তারা বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে পাথরের ওপর বসে আছেন। দুর্গম পাহাড়ি পরিবেশ এবং বহু পুরোনো চিতা হেলিকপ্টার বহরের সীমাবদ্ধতার কারণে তাদের বেঁচে যাওয়াকে অনেকেই ‘অলৌকিক’ হিসেবে উল্লেখ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ এই দুর্ঘটনার পর আবারও চিতা হেলিকপ্টারের নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই হেলিকপ্টারগুলো প্রথম ১৯৭০-এর দশকে বহরে যুক্ত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X