কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান : রুবিও

মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

ইরানকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীতে ইরানের চেয়ে বেশি সন্ত্রাসবাদে অর্থায়ন করে এমন আর কোনো দেশ নেই।

রুবিওর দাবি, ইরান জনগণের জীবনমান উন্নয়ন বা অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় না করে হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন দিতে অর্থ ব্যয় করছে।

হিজবুল্লাহ ও হামাসকে ইরানের অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স-এর অংশ হিসেবে বিবেচনা করা হয়। এটি মধ্যপ্রাচ্যে ইসরায়েলবিরোধী ইরানঘনিষ্ঠ রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক।

রুবিও আরও অভিযোগ করেন, ইরান বর্তমানে বেসামরিক জাহাজ জিম্মি করছে এবং আন্তর্জাতিক নৌপথে মাইন পেতে রেখেছে।

ইরান এখনো রুবিওর বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে, আলোচনায় কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ওয়াশিংটন সৎ নয়। ইরান কখনোই নিজেদের জাতীয় অধিকার নিয়ে আপস করবে না।

শনিবার তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার। কয়েক সপ্তাহের যুদ্ধের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য কমাতে পাকিস্তানের নেতৃত্বে একটি আঞ্চলিক মধ্যস্থতা উদ্যোগ চলছে। এই যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে অধিকাংশ জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১০

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১১

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১২

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৩

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৪

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৫

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৬

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১৭

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১৮

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৯

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

২০
X