কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৮:৪২ পিএম
আপডেট : ২৪ মে ২০২৬, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে দেড় ফুট জমির জন্য দুজনকে পিটিয়ে হত্যা

সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ছবি : সংগৃহীত
সংঘর্ষের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ছবি : সংগৃহীত

ভারতের বিহার রাজ্যের ভোজপুর জেলার একটি গ্রামে মাত্র দেড় ফুট জমি নিয়ে বিরোধের জেরে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানায়, নিহতরা হলেন মাদাই গ্রামের বাসিন্দা রাধেশ্যাম সিং (৩০) ও রাজনাথ সিং (৭২)। সংঘর্ষের সময় লাঠি ও লোহার রড দিয়ে হামলা চালানো হলে তাদের মাথা, বুক ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। খবর ইন্ডিয়া টুডের।

স্থানীয়দের বরাতে জানা গেছে, দেড় ফুট জমি নিয়ে দুপক্ষের মধ্যে প্রায় এক বছর ধরে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় ওই জমিতে ইটের স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়।

হামলায় কয়েকজন নারীও আহত হয়েছেন। আহতদের প্রথমে চরপোখারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের আড়া সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। রাজনাথ সিংয়ের এক স্বজন দাবি করেন, প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়।

তবে অপর পক্ষের রামদেব সিং দাবি করেছেন, সরকারি জরিপ কর্মকর্তার মাধ্যমে জমি মাপার পর সেখানে নির্মাণকাজ চলছিল। এ সময় বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ দ্রুত এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য আড়া সদর হাসপাতালে পাঠায়।

ভোজপুর পুলিশ জানিয়েছে, পুরোনো জমি বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন করে উত্তেজনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা/এএমএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X