কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৫:২৪ এএম
অনলাইন সংস্করণ

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

ফিরহাদ হাকিম। ছবি : সংগৃহীত
ফিরহাদ হাকিম। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা পৌর করপোরেশনের মেয়র ফিরহাদ হাকিম পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুক্রবার (৫ জুন) কলকাতা পৌর করপোরেশনে এক সাংবাদিক সম্মেলন করে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। প্রায় সাড়ে সাত বছর ধরে মেয়র পদে দায়িত্ব পালন শেষে তিনি এ সিদ্ধান্ত নেন।

২০১৮ সালের ৩ ডিসেম্বর কলকাতা পৌর করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফিরহাদ হাকিম। দীর্ঘ এই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব পালনকালে তিনি সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছেন এবং নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়েছেন।

তবে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালন করে কাঙ্ক্ষিতভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, যেসব কাঠামোর মধ্যে থেকে তিনি আগে কাজ করেছেন, এখন সেই পরিবেশ আর নেই। ফলে মেয়র হিসেবে চেয়ারের মর্যাদা রক্ষা করে কার্যকরভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘কেন আমি ইস্তফা দিচ্ছি? তার কারণ হল ফিরহাদ হাকিম কেউ না। কিন্তু যে চেয়ারটায় আমাদের সেই সব স্মরণীয় ব্যক্তিরা বসেছিলেন, সেই চেয়ারটার একটা আলাদা সম্মান আছে। আমি নিজে যখন মেয়র ছিলাম, দাপটের সঙ্গে চালিয়েছি। নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। পৌরসভায় যেটা অনুমোদিত সেটাই মন্ত্রণালয় থেকে অনুমোদন করিয়ে নিয়ে এসে কাজ করা। যে সব মানুষরা আসতেন, তাদের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করা। এই কাজটা করতাম।’

এখন সেটা আর সম্ভব হচ্ছে না উল্লেখ করে ফিরহাদ হাকিম বলেন, ‘তাই সেই চেয়ারটাকে আমি অবমাননা করতে পারি না। চেয়ারটার সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে রইলাম, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। সেই মানুষগুলো, যারা হয়তো আমার থেকেও দাপটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গিয়েছেন, তাদের প্রতি অসম্মান হবে। তাই আমি ঠিক করেছি যে আমি আজ ইস্তফা দিচ্ছি।’

চেয়ারের সম্মানহানি করতে পারি না। চেয়ার ধরে বসে থাকলাম অথচ ঢাল নেই, তরোয়াল নেই—নিধিরাম সর্দারের মতো অবস্থা। তাই আমি আজ ইস্তফা দিচ্ছি।’

পদত্যাগের আগে তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান ফিরহাদ হাকিম। তিনি জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সম্মতি নিয়েই পদত্যাগপত্র জমা দেন। তিনি দলীয় নেত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মেয়র হিসেবে তাকে ভাবার সুযোগ দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে বিশেষ করে কোভিড মহামারির সময় করপোরেশনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই সময় নাগরিক সেবা নিশ্চিত করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পদত্যাগের পর ভবিষ্যৎ প্রশাসকদের উদ্দেশে তিনি শুভকামনা জানিয়ে বলেন, যারা আগামী দিনে কলকাতা পৌর করপোরেশনের পরিচালনার দায়িত্ব নেবেন, তারা আরও ভালোভাবে কাজ করবেন—এমন আশা তার রয়েছে।

এছাড়া তিনি রাজ্যের নতুন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত এবং স্বচ্ছতার সঙ্গে প্রশাসন পরিচালনা করাই জনগণের আস্থা অর্জনের পথ।

ফিরহাদ হাকিম ২০০০, ২০০৫ এবং ২০১০ সালে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

১০

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১১

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১২

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১৩

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৪

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৫

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৬

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৭

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৮

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৯

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

২০
X