বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৪:০২ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ককরোচ জনতা পার্টির ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল দিল্লি, নিরাপত্তা জোরদার

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ। ছবি : সংগৃহীত
ককরোচ জনতা পার্টির বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির রাজধানী নয়াদিল্লিজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সীমান্ত প্রবেশপথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নয়াদিল্লি ও অন্যান্য কৌশলগত এলাকায় এক হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

বিক্ষোভের আগে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) অংশগ্রহণকারীদের জন্য কিছু নির্দেশনা দেয়। শান্তিপূর্ণ আচরণ বজায় রাখা এবং কোনো ধরনের সংঘাতে না জড়ানোর আহ্বান জানায় তারা। এছাড়াও বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সম্মানজনক আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, বিমান থেকে অবতরণের ঠিক আগে তিনি যেন নিজের স্বাধীনতার শেষ মুহূর্তগুলো পার করছেন। তিনি বলেন, ‘এই উদ্দেশ্যের জন্য আমি আমার স্বাধীনতা উৎসর্গ করতেও পুরোপুরি প্রস্তুত ছিলাম।’

অভিজিৎ দাবি করেন, কারাবাসের ভয়ে অনেক মানুষ আপস করেছেন এবং নিজেদের ‘বিকিয়ে দিয়েছেন’। তিনি বলেন, ‘কিন্তু এই দেশের ছাত্র-যুবসমাজ নিজেদের বিকিয়ে দেয়নি।’ এ সময় উপস্থিত জনতা করতালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানায়।

বিক্ষোভে শত শত মানুষ অংশ নেন, যাদের বেশিরভাগই তরুণ। অংশগ্রহণকারীদের অনেককে তেলাপোকার মুখোশ পরা এবং হাতে ফুল বহন করতে দেখা যায়। অভিভাবকদের সঙ্গে কয়েকজন স্কুলশিক্ষার্থীও বিক্ষোভে যোগ দেয়।

কালবেলা/এএমএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X