কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
আজকের মতো কর্মসূচি শেষ

৫ দফা দাবি দিল তেলাপোকার দল 

৫ দফা দাবি উত্থাপন করেছে ককরোচ জনতা পার্টি। ছবি : সংগৃহীত
৫ দফা দাবি উত্থাপন করেছে ককরোচ জনতা পার্টি। ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী দিল্লির যন্তর-মন্তরে আয়োজিত ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) বিক্ষোভে বিপুলসংখ্যক তরুণ-তরুণী অংশ নিয়েছেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই অনুষ্ঠিত এ কর্মসূচির নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী, অভিভাবক, তরুণ পেশাজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা শিক্ষা ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ৫টি প্রধান দাবি তুলে ধরেন। খবর হিন্দুস্থান টাইমসের।

শিক্ষকদের প্রশিক্ষণ ছাড়া ডিজিটাল শিক্ষা নয়

বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল, পর্যাপ্ত মূল্যায়ন ও শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া শিক্ষা খাতে ডিজিটাল ব্যবস্থা চালু না করা। তাদের মতে, ব্যাংকিং খাতের মতো শিক্ষা ক্ষেত্রেও ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার ও অনিয়মের ঝুঁকি তৈরি হয়েছে।

মণিপুরে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি

মণিপুরে দীর্ঘদিনের অস্থিরতার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার বিষয়টিও বিক্ষোভে উঠে আসে। অংশগ্রহণকারীরা সেখানে স্কুল-কলেজের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের দাবি জানান।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা

প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার দাবি জানান। তাদের অভিযোগ, এসব অনিয়মের কারণে বহু শিক্ষার্থীর বছরের পর বছর পরিশ্রম বিফলে যাচ্ছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের সমস্যা সমাধানে গুরুত্ব

বিক্ষোভকারীরা বলেন, শিক্ষাসংক্রান্ত যেসব সমস্যা সরাসরি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রভাবিত করছে, সেগুলোকে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করতে হবে। তাদের মতে, বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা সংকট সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও জবাবদিহি নিশ্চিত করা

শিক্ষার্থীদের ওপর ক্রমবর্ধমান মানসিক চাপ এবং আত্মহত্যার ঘটনার প্রসঙ্গ তুলে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, লাখো শিক্ষার্থী অনিশ্চয়তা ও মানসিক চাপে ভুগলেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বিক্ষোভে অংশ নেওয়া অনেককে তেলাপোকার মুখোশ পরা এবং হাতে ফুল বহন করতে দেখা যায়। অভিভাবকদের সঙ্গে স্কুলশিক্ষার্থীরাও কর্মসূচিতে যোগ দেয়। উপস্থিতদের বড় অংশই ছিল স্কুল-কলেজ শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবী।

সমাবেশে বক্তারা প্রশ্নপত্র ফাঁস, অন-স্ক্রিন মূল্যায়ন পদ্ধতি নিয়ে অভিযোগ এবং বিভিন্ন পরীক্ষায় কথিত অনিয়মের জন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করেন। এ সময় ‘ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে’, ‘ধর্মেন্দ্র প্রধান, পদত্যাগ করুন’ এবং ‘জয় ভীম’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X