কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৬:১০ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীনগরে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু

শ্রীনগরে আগুন লেগে পুড়ে যায় কয়েকটি হাউসবোট। ছবি : সংগৃহীত
শ্রীনগরে আগুন লেগে পুড়ে যায় কয়েকটি হাউসবোট। ছবি : সংগৃহীত

ভারতের কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে হাউসবোটে আগুন লেগে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় পুলিশ জানিয়েছে, ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে প্রথমে আগুন লাগে। এরপর তা দ্রুত পাশের অন্যান্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে পাঁচটি হাউসবোট পুড়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে আনন্দবাজার জানিয়েছিল, শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকে ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। আগুনে কমপক্ষে পাঁচটি হাউসবোট এবং তিনটি ঘর পোড়ার খবর দিলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর দিতে পারেনি তারা। অগ্নিকাণ্ডের বেশ কয়েক ঘণ্টা পর তিন বাংলাদেশির মরদেহ উদ্ধারের কথা জানায় এনডিটিভি। তবে তাদের নাম-পরিচয় কিংবা কী কারণে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি।

ভারতে যাওয়া যে কোনো পর্যটকের কাছে বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এই ডাল লেক। এই লেকেই হাউসবোট নিয়ে থাকেন অনেক পর্যটক। এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মাঝে উদ্বেগ ছড়িয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১০

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১১

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১২

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৩

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৪

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৫

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৬

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৭

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৮

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৯

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০
X