কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে টানেল ধস, আটকা ৪০ ‍শ্রমিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের নির্মাণাধীন একটি টানেল ধসে পড়েছে। উত্তরাখণ্ডে রোববার এ দুর্ঘটনা ঘটে। অন্তত ৩৬ জন শ্রমিক টানেলের ভেতরে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, টানেল খুলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে।

টানেলটি উত্তরাখণ্ডের উত্তরকাশীর দান্দলগাঁও থেকে সিল্কিয়ারাকে সংযুক্ত করার জন্য নির্মিত হচ্ছিল। এটি নির্মাণের ফলে দুই অংশের মধ্যে দূরত্ব কমে আসত প্রায় ২৬ কিলোমিটার।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে সাড়ে চার কিলোমিটার দীর্ঘ টানেলের ১৫০ মিটার দীর্ঘ অংশ ধসে পড়লে এ ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় জেলা প্রশাসন সতর্কতা জারি করেছে। উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশ ও রাজ্য বিপর্যয় ত্রাণ বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ পরিচালনা করছে।

খবরে বলা হয়েছে, ৩৬ জন শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, টানেলটি খুলতে স্ল্যাবের প্রায় ২০০ মিটার পরিষ্কার করতে হবে। টানেলে একটি অক্সিজেন পাইপ ঢোকানোর জন্য এবং আটকে পড়া শ্রমিকদের সাহায্য করার জন্য একটি সরু সুড়ঙ্গের ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X